দেশ

লাগামছাড়া করোনা সংক্রমণ! টানা ৯ দিন সম্পূর্ণ লকডাউন

করোনা পরিস্থিতি ভয়াবহ, তার মধ্যেই আবার সম্পন্ন হলো ভোট। সব মিলিয়ে দক্ষিণ ভারতের অন্যতম রাজ্য কেরল একেবারে দুর্বিষহ অবস্থার মধ্যে চলে গিয়েছে। সম্মুখীন হতে হয়েছে করোনার করাল গ্রাস এর। শুধু কেরল নয় পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যগুলিও একই অবস্থার মধ্যে পড়ে রয়েছে। এবারে সেই সব রাজ্যের জন্য একটি নতুন করোনা বিধি নিয়ে হাজির হয়েছে সমস্ত রাজ্যের নতুন নির্বাচিত সরকার। একে একে সমস্ত রাজ্যের কঠোর নিয়ন্ত্রণ বিধি চালু হচ্ছে করোনাভাইরাস সর্তকতা নেওয়ার জন্য।

যেখানে পশ্চিমবঙ্গে লোকাল ট্রেনের মত সার্ভিস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই একই জায়গায়, কেরলে লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে নবনির্বাচিত ভিজয়ানের সরকার। বৃহস্পতিবার কিরণ সরকার জানিয়ে দিয়েছে আগামী ৮ মে সকালবেলা ৬টা থেকে রাজ্যব্যাপী লকডাউন চালু করা হবে এবং এই লকডাউন চলবে আগামী ১৬ মে পর্যন্ত।

তবে এই প্রথম নয়, করোনাভাইরাস এর সঙ্গে মোকাবিলা করার জন্য কেরলে এর আগেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। নিষেধাজ্ঞা জারি হয়েছিল অফিসে হাজিরা এবং পথে ঘোরাফেরার উপরে। কিন্তু তাতে কাজ না হওয়ায় এবার সম্পূর্ণ লকডাউন এর পথে হাঁটল কেরল সরকার। দ্বিতীয় ঢেউয়ে মহারাষ্ট্র এবং কর্নাটকের পর সব থেকে খারাপ অবস্থা হয়ে গিয়েছে কেরলের। কেরলে মোটামুটি প্রতিদিন ৪০,০০০ এর কাছাকাছি মানুষ আক্রান্ত হচ্ছেন। ইতিমধ্যেই এই রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৭৬ হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে।

কেরলের মুখ্যমন্ত্রী বলেছেন, সক্রিয় রোগী বৃদ্ধির জন্য অক্সিজেন এর চাহিদা দ্বিগুণেরও বেশি হয়ে গিয়েছে। সাহায্য প্রার্থনা করে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি পাঠানো হয়েছিল। কিন্তু বর্তমানে কেরলে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে। এই লাগামছাড়া পরিস্থিতি মোকাবিলা করার জন্য বর্তমানে লকডাউন একমাত্র রাস্তা। তাই কেরল সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামী ৯ দিনের জন্য লকডাউন করা হবে সারা রাজ্য জুড়ে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026