দেশ

তৃতীয় ঢেউ আসন্ন! অনির্দিষ্টকালের জন্য পরিষেবা বন্ধ রাজধানী, শতাব্দি ও দুরন্ত এক্সপ্রেসের

করোনা ভাইরাস সংক্রমণ ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে দেশজুড়ে। দৈনিক ৪ লাখের কাছাকাছি মানুষ এই ভাইরাসের কবলে পড়ছে। তাই ইতিমধ্যেই অনেক রাজ্যতে লকডাউন ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গে আবার আজ থেকে সমস্ত লোকাল ট্রেন বন্ধ করে দেয়া হয়েছে এবং বিশেষ কিছু স্পেশাল ট্রেন আপাতত বন্ধ করা হয়েছে। একইভাবে আগামী রবিবার থেকে ভারতীয় রেলের তরফ থেকে দুরন্ত, শতাব্দি ও রাজধানী এক্সপ্রেস বাতিল করা হয়েছে। আসলে করোনার জেরে যাত্রী সংখ্যা অনেক কমে গিয়েছে। এখন ফাঁকা ট্রেন নিয়ে যাওয়া অনেকটা ক্ষতি করতে পারে এই ভেবেই অনির্দিষ্টকালের জন্য এই পরিষেবা বন্ধ করা হয়েছে।

অন্যদিকে বাংলায় মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করার পরেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নয়া করোনা বিধি জারি করেছেন। সেই অনুযায়ী আজ থেকে রাজ্যের সমস্ত লোকাল ট্রেন পরিষেবা বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া কম যাত্রী হওয়ার জন্য শিয়ালদা থেকে ছাড়া ১৬ টি স্পেশাল ট্রেন বন্ধ করা হয়েছে। একই কারণে এবার আগামী রবিবার থেকে বাতিল হল ভারতের প্রধান তিনটি এক্সপ্রেস ট্রেন পরিষেবা। অনির্দিষ্টকালের জন্য চলবেনা দুরন্ত এক্সপ্রেস, শতাবদি এক্সপ্রেস ও রাজধানী এক্সপ্রেস। এছাড়াও করোনার এই বাড়বাড়ন্তের মাঝে মানুষ এদিক থেকে ওদিক গিয়ে রোগের কবলে পড়ুক এটা চায় না সরকার।

প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউতে নাজেহাল গোটা ভারতবাসী। এরইমধ্যে আশঙ্কা সৃষ্টি হয়েছে যে খুব শীঘ্রই ভারতের বুকে আছড়ে পড়তে পারে তৃতীয় ঢেউ। তার আগে থেকে প্রস্তুতি নেয়ার জন্য ইতিমধ্যে টিকাকরণ এর উপর জোর দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী আধিকারিকদের নির্দেশ দিয়েছেন যে লকডাউন থাকা সত্ত্বেও নাগরিকদের টিকাকরন প্রক্রিয়া জারি রাখতে হবে এবং স্বাস্থ্যকর্মীদের কোনভাবেই অন্য কাজ দেওয়া যাবে না। এছাড়া তিনি সম্পূর্ণ নিজে থেকে টিকাকরণের কাজের ওপর নজরদারি রাখছেন।

এরমধ্যে সুপ্রিম কোর্ট কেন্দ্র এবং রাজ্যগুলিকে তৃতীয় ঢেউয়ের আঘাতে থেকে বাঁচার জন্য আগে থাকতেই প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন যে বৈজ্ঞানিক পরিকল্পনার মাধ্যমে টিকাকরণ করতে হবে। টিকাকরণ এগিয়ে না থাকলে তৃতীয় ঢেউ সামলানো যাবে না। এছাড়াও জানা গিয়েছে যে তৃতীয় স্ট্রেন বেশি পরিমাণে শিশুদের ওপর আঘাত হানতে পারে। তাই এখন শিশুদের টিকাকরনের উপর জোর দেয়া হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026