আজ ভারতের প্রাক্তন ক্রিকেটার রায়না তাঁর মাসির জন্য অক্সিজেন সিলিন্ডারের জন্য অনুরোধ করে টুইট পোস্ট করে সাহায্য চান। এর ঠিক পরপরই বলিউড অভিনেতা সোনু সুদ সুরেশ রায়নার সহায়তায় এসেছেন। রায়না টুইট করে লেখেন, “আমার মাসির জন্য মিরাটে একটি অক্সিজেন সিলিন্ডারের জরুরি প্রয়োজন।”
বলিউড অভিনেতা সোনু সুদ, যিনি এই ভয়াবহ পরিস্থিতিতে অত্যন্ত সক্রিয় সেবাকারী এবং তার দলের সাথে একটি ফাউন্ডেশন পরিচালনা করেন, রায়নাকে তার জরুরী পরিস্থিতিতে সাহায্য করার জন্য ছুটে যান। সোনু পাল্টা টুইট করে লেখেন “বিস্তারিত তথ্য আমাকে পাঠান ভাই। শীঘ্রই ব্যবস্থা করছি। “অক্সিজেন সিলিন্ডার ১০ মিনিটের মধ্যে পৌঁছে যাবে” আরেকটি টুইটে সোনু জানান।
দিনের শুরুতে, সুদের ফাউন্ডেশন অক্সিজেনের ব্যবস্থা করে এবং বেঙ্গালুরুর বেশ কয়েকজন কোভিড-১৯ রোগীর জীবন বাঁচায়। সোনুর দল বেঙ্গালুরুর আরএকে হাসপাতাল থেকে একটি এসওএস কল পেয়েছিল, যেখানে অক্সিজেন সিলিন্ডার না পাওয়ায় কমপক্ষে ২০-২২ জন ঝুঁকিতে ছিল। সৌভাগ্যবশত, দলটি একটি সিলিন্ডারের ব্যবস্থা করেছিল, যার পরে কয়েক ঘন্টার মধ্যে আরও ১৫ টি সিলিন্ডার সরবরাহ করা হয়েছিল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…