দেশ

ভোট মিটতেই জোড় ধাক্কা! লিটার প্রতি পেট্রোল ৫ টাকা বৃদ্ধির সম্ভাবনা

পেট্রোল-ডিজেলের অগ্নিমূল্যে কিছুদিন আগে উত্তাল ছিল গোটা দেশ। কিছুদিন আগে বিভিন্ন রাজ্যে নির্বাচন শুরু হওয়ার সময় পেট্রোল-ডিজেলের দাম কিছুটা কমে গিয়েছিল। বাংলায় নির্বাচনের আগে পেট্রোল ও ডিজেলের লিটার প্রতি দাম বেশ কম হয়েছিল।তবে এখন ভারতজুড়ে সমস্ত নির্বাচন শেষ হয়ে গেছে। এমনকি তাদের ফলপ্রকাশও হয়েছে। এই পাচ রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট মিটতে না মিটতে এবার ফের প্রায় রোজ বৃদ্ধি পাচ্ছে লিটারপ্রতি পেট্রোল-ডিজেলের দাম। বিগত তিনদিন দাম বাড়তে দেখে রীতিমতো উদ্বেগে পড়েছে গোটা দেশবাসী।

সম্প্রতি জানা গিয়েছে বেশকিছু শহরে আবারো পেট্রোলের দাম সেঞ্চুরি স্পর্শ করার কাছাকাছি পৌঁছে গিয়েছে। তার মধ্যে আবার জানানো হচ্ছে যে পেট্রোল-ডিজেলের দাম লিটার প্রতি ৫ টাকা করে বৃদ্ধি পেতে পারে। ক্রেডিট সুইসের একটি রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে বেসরকারি সংস্থাগুলো দীর্ঘদিন ধরে ক্ষতি হওয়া থেকে দূরে থাকতে চাই। এই ক্ষতির হাত থেকে বাঁচতে তাদের প্রতি লিটার পেট্রোলের দাম ৫.৫ টাকা ও ডিজেলের দাম ৩ টাকা করে বৃদ্ধি করতে হবে। ভোট চলাকালীন ২ মাস তারা একবারও দাম বাড়ানোর চেষ্টা করেনি। তবে এবার বিগত তিনদিন ধরে তারা দাম বাড়াচ্ছে। গত মঙ্গলবার পেট্রোলের দাম বৃদ্ধি পেয়েছে ১৫ পয়সা, বুধবার ১৯ পয়সা ও বৃহস্পতিবার ২৫ পয়সা। এছাড়া ডিজেলের এক ধাক্কায় দাম বৃদ্ধি পেয়েছে ৬৯ পয়সা। পেট্রোল-ডিজেলের আবার অগ্নিমূল্য দাম ঠাহর করে রীতিমতো উদ্বেগে গোটা দেশবাসী।

আজ দিল্লিতে প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের দাম হল যথাক্রমে ৯০.৯৯ টাকা ও ৮১.৪২ টাকা। কলকাতায় দাম যথাক্রমে ৯০.১৪ টাকা ও ৮৪.২৫ টাকা। মুম্বাইতে পেট্রোল ৯৭.৩৪ টাকা লিটার ও ডিজেল ৮৮.৪৯ টাকা প্রতি লিটার। দাম দেখে বোঝাই যাচ্ছে যে এবার প্রতি লিটারে পেট্রোলের দাম ৫ টাকা করে বৃদ্ধি করলে বিভিন্ন বড় শহরে লিটার প্রতি পেট্রোল কিনতে ১০০ টাকার বেশি খরচ করতে হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026