বিনোদন

Adrit Roy: গিটার হাতে পাক ব্যান্ডের গান গাইলেন মিঠাইয়ের ‘সিডিবয়’! সুখবর দিলেন আদৃত

এই মুহূর্তে বাংলা টেলিভিশনের হার্টথ্রব নায়কদের মধ্যে আদৃত রায় একজন। ঘড়িতে রাত ৮টা বাজলে আদৃতকে আমরা রোজই টিভির পর্দায় দেখতে পাই। হ্যাঁ ঠিক ধরেছেন ‘মিঠাই’ ধারাবাহিকের সিদ্ধার্থ মোদক ওরফে উচ্ছেবাবুর চরিত্রে। ছোটপর্দার সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকের এই নায়ক কেরিয়ারের শুরুটা কিন্তু করেছিলেন রুপোলি পর্দার সিনেমা দিয়ে। ‘নূর জাহান’ দিয়ে অভিনয় জগতে পা রাখা। এরপর একের পর এক সিনেমাতে অভিনয় করেছেন। কিছুদিন আগে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অভিনেতার নতুন ছবি ‘লকডাউন’। আর এই সিনেমাতেও তাঁর অভিনয় বেশ প্রশংসা পায়।

মিঠাই-এর ‘উচ্ছেবাবু’ কুল লুক বাড়িয়ে দেন কয়েক হাজার তরুণীর হৃদয়ে। অভিনয়ের পাশাপাশি আদৃত গানেও এক্সপার্। হ্যাঁ, এই হ্যান্ডসাম নায়কের মিষ্টি গানের গলায় মুগ্ধ অনেক রমণী। ধারাবাহিক হোক বা রিয়েল লাইফ, আদৃতের গানে ঘায়েল করে বহুজনকে। অভিনেতা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি অভিনেতার চেয়ে গায়ক হতে চেয়েছিলেন। এখন এই অভিনেতা অভিনয়ের পাশাপাশি ‘পোস্টার বয়েজ’ নামের এক ব্যান্ডের লিড গায়ক আদৃত। তবে তাঁর অন্যতম পছন্দের ব্যান্ড হল ‘স্ট্রিংস’। চলতি বছর মার্চেই এই ব্যান্ড ভেঙে গিয়েছে।

বিলাল মকসুদ এবং ফয়জল কাপাডিয়া-র এই ব্যান্ড নব্বইয়ের দশকের ছেলেমেয়েদের মনের খুব কাছের। সেই লিস্টে রয়েছেন আদৃতও।  এই বুধবার পাকিস্তানি ব্যান্ড ‘স্ট্রিংস’-এর সুপারহিট গান ‘দূর’ নিজের গিটার হাতে গুনগুন করলেন আদৃত। শেয়ার করা ভিডিয়োতে দেখা গেল পরনে হলুদ শার্ট, ব্লু প্যান্ট, গিটার হাতে প্রেমের গান গাইছেন আদৃত। আর অন্য ভিডিয়োর মতো এই ভিডিও নিঃসন্দেহে অভিনেতার সকল অনুরাগীদের মনের ধুকপুকানি বেশ খানিকটা বাড়িয়ে দিয়েছে।  

শুধু গান গাইলেননা পাশাপাশি এই ভিডিয়োতে আরো একটি সুখবরও শেয়ার করে নিয়েছেন আদৃত। সুখবর হল, আগামী ১৮ই ডিসেম্বর কলকাতার এক নামজাদা রেস্তোরাঁয় লাইভ পারফর্ম করবে তিনি আর তাঁর ব্যান্ড। আর পাকিস্তানি ব্যান্ড ‘স্ট্রিংস’-কে সম্মান জানাতেই এই কনসার্ট। গত এপ্রিল মাসে এই লাইভ কনসার্টের পরিকল্পনা করেছিল ‘পোস্টার বয়েজ’ ব্যান্ড। তবে আদৃতের বাকি চার ব্যান্ড সদস্য করোনা আক্রান্ত হওয়ায় বাতিল করতে হয় শো। অবশেষে ৮ মাস পর ফের একবার স্ট্রিংস এর নানান গানের সমাহার নিয়ে শ্রোতাদের মুগ্ধ করতে তৈরি আদৃত ও ‘পোস্টার বয়েজ’। 

উল্লেখ্য, ‘ধানি’, ‘দূর’-এর মতো জনপ্রিয় মিউজিক অ্যালবাম সংগীতপ্রেমীদের উপহার দিয়েছে স্ট্রিংস। এমনকি বলিউডের ছবির জন্যও ‘ইয়ে হ্যায় মেরি কাহিনি’, ‘আখরি অলভিদা’র মতো গান কম্পোজ করেছে এই পাকিস্তানি রক ব্যান্ড। স্ট্রিংস-এর এই আইকনিক গান আদৃতের গলায় শুনতে উত্তেজিত অনুরাগীরা। অনেকে প্রশংসা করেছেন অভিনেতার গানের। নিমেষে ভাইরাল হয় এই ভিডিও পোস্ট।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026