বাবা পরিচালক আর মা অভিনেত্রী হলেও এই একরত্তি খুদের পপুলারিটি তার চেয়েও অনেক বেশি। হ্যাঁ ঠিক ধরেছেন এই একরত্তি আর কেউ না রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছেলে ইউভান চক্রবর্তী। ইউভানের ছবি হোক বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই তা নেটদুনিয়াতে রীতিমতো ভাইরাল। এই খুদের বেড়ে ওঠার প্রতিটা মুহূর্তের সাক্ষী নেটদুনিয়া। সেই একদিনের ছেলের জন্মের পর প্রথম ভিডিও রাজ যখন হাসপাতাল থেকে শেয়ার করেছিলেন, তখনই সকলের মন কেড়ে নিয়েছিল।
ইউভানের বসতে শেখা, দাঁড়ানো, প্রথম বাবা ডাক আম খাওয়া, প্রথম ঘোরা থেকে শুরু করে প্রথম জন্মদিন, রাজ-শুভশ্রী নানা ছোটবড় মুহূর্ত শেয়ার করে নিয়েছেন সকল অনুরাগীদের সঙ্গে। আর সকলে তা তারিয়ে তারিয়ে উপভোগ করেছে। সম্প্রতি এই যুগল ইউভানকে নিয়ে ঘুরতে গিয়েছেন পাহাড়ে। আর সেখান থেকেই নানা মুহূর্তের ছবি ও ভিডিও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
তবে এবার স্বামী তথা পরিচালকের জায়গা নিয়েছেন অভিনেত্রী শুভশ্রী। কারণ রাজের শেয়ার করা একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে খাটের একটি অংশ ধরে বাবার সাহায্যে ওঠা নামা করছে ছোট্ট ইউভান। বাবা ছেলের এই আদরঘন দৃশ্য ক্যামেরাবন্দী করেছেন মা শুভশ্রী। আর এদের শরীর চর্চার ক্ষেত্রে যাকে বলে ‘চিন-আপ’। ছেলেকে আবার কাম অন’ বলে উৎসাহিত করার সঙ্গে সঙ্গেই বেশ সাবধানী মা। কারণ এরপরই ক্যামেরার পিছন থেকে তাঁকে বলতে শোনা যাচ্ছে ‘আসতে আসতে’।
বলাবাহুল্য, টলিউডের এই মিষ্টি জুটি রাজশ্রীও বেশ ফিটনেস ফ্রিক। দুজনের শরীরচর্চার নানা মুহূর্তের ছবি মাঝেমধ্যেই দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। এবার বাবা-মায়ের পথেই এবার ছোট্ট ইউভান। তাই জিমে না গেলেও ইতিমধ্যেই বাবার হাত ধরে তিনি শুরু করে ফেলেছেন শরীরচর্চা। এই ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই টলিউডের তারকা থেকে নেট নাগরিকরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন রাজপুত্রকে। অন্যবারের মতো এই ভিডিও বেশ ভালোই ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…