রাজ্য

তৃণমূলে যোগদান করলেন বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে

এবারে আনুষ্ঠানিভাবে তৃণমূলে যোগ দিলেন বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে (Dipankar Dey)। তৃণমূল ভবনে মন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) হাত থেকে তিনি তৃণমূলের পতাকা গ্রহণ করেন। তার পাশাপাশি ভরত কল (Bharat Kaul) এবং টলিউডের আরো বেশ কয়েকজন মুখ তৃণমূলে যোগ দিলেন এদিন। তবে সব থেকে পরিচিত মুখ ছিলেন দীপঙ্কর।

কয়েকদিন আগে আবার বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। তার পাল্টা হিসেবে দীপঙ্করকে দলে টেনে বড় চমক দিল তৃণমূল কংগ্রেস। তৃণমূলে যোগ দেওয়ার পর দীপঙ্কর দে বললেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রতি ব্যক্তিগত কৃতজ্ঞতা থেকে তিনি তৃণমূলে যোগদান করলেন। তার পাশাপাশি তিনি বললেন, “আমি বহুদিন ধরে তৃণমূলের স্বপক্ষে রয়েছি। শারীরিক কারণে এতদিন সব জায়গায় যেতে পারিনি। কিন্তু এবারে তৃণমূলের প্রতি আমার কৃতজ্ঞতা স্বরূপ আমি আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করছি। উনি আমাকে বঙ্গভূষণ এবং বঙ্গবিভূষণ দিয়ে সম্মানিত করেছেন। এটা আমার জীবনের একটি বড় ব্যাপার।”

বর্ষীয়ান অভিনেতা আরো বলেছেন,”আমি যখন অসুস্থ হয়ে হাসপাতালে গেছিলাম তখন উনি আমার খোঁজ খবর নিয়েছিলেন। আমার চিকিৎসা সমস্ত খরচ রাজ্য সরকার বহন করছে। তাই আমি তৃণমূলের সাথে বেইমানি করতে পারবোনা। এই কারণে আমি তৃণমূলের সঙ্গেই থাকব।” তার সাথে রুদ্রনীলের বিজেপিতে যোগদান নিয়ে দীপঙ্কর দে বললেন,’কে কোথায় গিয়ে পাঁপড় ভাজলো আর দায়িত্বটা আমি নিতে পারবো না। ” অবশ্য তিনি স্বীকার করেছেন, বর্তমানে রাজনৈতিক দিক দিয়ে টলিউড দু’ভাগে বিভক্ত। এবং তার আশা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয়বারের জন্য ক্ষমতায় আছেন। শেষে তিনি বলেন, ‘বাংলা কথা শুনে রাখুন, তৃণমূল জিতছে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026