বিনোদন

মানিকে মাগে হিথে: সি বিচে কত্থক নাচতে ব্যস্ত জিতু! এরপরেই উড়ে এল জুতো,রইলো ভিডিও

ছোটপর্দার অন‍্যতম জনপ্রিয় অভিনেতা হলেন জিতু কমল। জিতু জি বাংলার তারকা হলেন জিতু কামাল ২০১৩ সালে জি বাংলার রাগে অনুরাগে ধারাবাহিক দিয়ে অভিনয় জগতে পা রাখেন। এরপর একের পর এক হিট ধারাবাহিক উপহাত দিয়েছেন জিতু। বর্তমানে অভিনেতা আকাশ চ্যানেলের ‘হয়তো তোমারি জন্য ‘ ধারাবাহিকে অভিনয় করছেন। এই ধারাবাহিকে এক নামি উকিলের চরিত্রে অভিনয় করছেন জিতু। অন্যান ধারাবাহিকের মতো এই ধারাবাহিকে জিতুর অভিনয় বেশ প্রশংসা পেয়েছে।

জীতু বাস্তব জীবনে বিবাহিত। তাঁর স্ত্রী নবমিতাও একজন সফল অভিনেত্রী স্টার জলসার ‘অর্ধাঙ্গিনী’ ধারাবাহিক সেটে জীতু ও নবমিতার প্রথম আলাপ হয়। হিরো হিরোইনের অভিনয় করতে করতে নিজেরাই প্রেমে পড়ে যান। এই ধারাবাহিকে নবনীতা অর্ধাঙ্গিনীর চরিত্রে পাঠ করতে গিয়ে আসল জীবনে অর্ধাঙ্গিনী হয়ে উঠবে কল্পনাও করতে পারেননি তিনি। প্রেমপর্ব মিটিয়ে ২০১৯ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। চুটিয়ে সংসারও করছিলেন। জীতু আর নবনীতার খুনসুটি করেই দিন কাটাচ্ছিল। কখনো দুজনে বেড়িয়ে যাচ্ছে ঘুরতে তো আবার কখনো লকডাউনে মজা করেই দিন কাটছিলেন।

এখন নবনীতা মহাপীঠ তারাপীঠ সিরিয়ালে মা তারার ভূমিকায় অভিনয় করছেন নবনীতা। তবে দুজনে যতই কাজে ব্যস্ত থাকুক একে অপরকে সময় দিতে কখনো ভোলেননি। বাস্তবে এদের প্রেম সীমাহীন। কাজের থেকে অবসর পেলেই বাড়িতে নানান রিল ভিডিও বানান এই দম্পতি। এরা দুজন খুব ঘুরতে ভালোবাসেন। তাই দীর্ঘদিন বন্দীদশা কাটিয়ে শনিবার এই লাভ বার্ডস বেরিয়ে পড়লেন। এবার আর পাহাড় না সমুদ্রে রওনা হন।

শনিবার সকালেই নিজেদের গাড়ি নিয়ে বেরিয়েছেন এই জুটি। সেই ছবি শেয়ার করেছিলেন জীতু। হ্যাশট্যাগে লেখেন, acation mood, Flying mood পরে আবারও একটি রেস্তোরাঁয় খেতে বসে রিল ভিডিও বানিয়ে শেয়ার করেন। সেখানেও ছিল ছুটির মেজাজের ছোঁয়া।

এরপর রবিবার সকালে সমুদ্র ধারে প্রথমে স্ত্রী নবনীতাকে আদরে চুমুতে ভরিয়ে দেন জীতু। সেই ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। আর হ্যাশটাগে লেখেন, Vacation।

সমুদ্র গিয়ে একের পর এক ছবি শেয়ার করছেন। কিছুক্ষণ পর সি বিচ থেকে সিংহলি ট্রেন্ডিং গান ‘মানিকে মাগে হিঠে’ গানে কত্থক স্টাইলে নাচতে শুরু করলেন। এরপরই হঠাই কোথা থেকে জুতো আসে। আর তারপরেই ক্যামেরা থেকে দূরে চলে যায়। না না সত্যি সত্যি মার খাননি। এটা মজা করে নাচের ভিডিও শেয়ার করেন। ভিডিয়োটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়াতে।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026