বিনোদন

Pawandeep-Arunita: ফিল্মি কায়দায় অরুনিতাকে গোলাপ ফুল দিয়ে নিজের মনের কথা জানালেন পবনদীপ

চলতি বছরের ইন্ডিয়ান আইডলের দরুন বেশ পরিচিতি নাম পবনদীপ আর অরুনিতা। নিজের সুরেলা কন্ঠ দিয়ে সকলের প্রিয় হয়ে উঠেছেন। এখন দুজনকে কে না চেনে। দীর্ঘ ৮ মাসের লড়াইতে ইন্ডিয়ান আইডলের ১২’র বিজেতা হয়ে গিয়েছেন পবনদীপ আর দ্বিতীয় স্থান পেয়েছেন বাংলার মেয়ে অরুণিতা কাঞ্জিলাল। শো শেষ হয়ে গিয়েছে বেশ অনেকদিন। কিন্তু তাও জুটি বেঁধে দুজনকে একসঙ্গে দেখা যাচ্ছে। আর দিন যত যাচ্ছে দুজনের কেমিস্ট্রি পেজ থ্রিয়ের হট টপিক হয়ে উঠেছে।

ইন্ডিয়ান আইডলের শুরু থেকেই পবনদীপ-অরুণিতার প্রেম কাহিনি বার বার তুলে ধরেছেন চ্যালেন কর্তৃপক্ষ। তবে অনেকেই মনে করেন এটা শোয়ের টিআরপি বাড়ানোর জন্য এই পদক্ষেপ নিয়েছিলেন চ্যানেল কর্তৃপক্ষ। অবশ্য এই শো শেষের পর পবনদীপ-অরুণিতাও জানিয়েছেন, তাঁরা কেবলই ভালো বন্ধু। তবে শোনা যাচ্ছে, এই দুই প্রতিভাবান গায়ক গায়িকা নাকি শোয়ের শেষেও চুপিচুপি একে অপরকে ডেট করছেন।

নিজেদের ভালো বন্ধুত্ব বজায় রাখতে এই দুই প্রতিযোগী মুম্বইতে একসঙ্গে পাকাপাকি প্রতিবেশী হিসেবে থাকার প্ল্যান করেছেন। ইতিমধ্যে এই জুটির অনুগামীরা ভালোবেসে এদের নতুন নামকরণ করেছেন। নাম দিয়েছেন অরুদীপ। সম্প্রতি অরুনিতা আর পবনদীপকে একসাথে ফের দেখা গেল। সোশ্যাল মিডিয়াতে এদের প্রায়শই একসাথে দেখা যায়। তবে অন্যভাবে। অবশেষে নিজের প্রিয় মানুষকে মনের কথা জানালেন পবনদীপ রাজন?

অন্তত ইনস্টাগ্রামের চোখ রাখলে এমনটাই দেখা যাচ্ছে। সম্প্রতি একটি ছবি বেশ ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, পবদীপ পরনে ছিল কালো রংয়ের জ্যাকেট। অরুনিতার পরনে রয়েছে কালো রংয়ের টপ এবং সাদা রঙের প্যান্ট চুলে রয়েছে খেজুর বিনুনি। একদৃষ্টিতে হাসিমুখে পবনদীপের চোখে চোখ রেখে তাকিয়ে রয়েছেন তার দিকে। পবনদীপ হাঁটু গেড়ে বসে প্রিয় অরুণতিকে লাল গোলাপ দিয়ে নিজের প্রেম নিবেদন করেছেন। ওদিকে অরুনিতাও হাত বাড়িয়ে গোলাপ নিয়ে পবনদীপের প্রেমের প্রস্তাব মেনে নিলেন।এ ছবির ক্যাপশনে লিখেছেন, ‘দিল তো পাগল হে…. দিল দিবানা হে.’। এরপরই অনুগামীরা ভালোবাসায় ভরিয়ে দিলেন। অনেকের প্রশ্ন সত্যি কি অরুণিতা পবদীপ প্রেম করছেন। নাকি ছবি তোলার জন্য। সে যাই হোক এই ছবি বেশ ভালোই ভাইরাল নেটদুনিয়াতে।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026