কৌশিক পোল্ল্যে: কিংবদন্তী অভিনেতা মিঠুন চক্রবর্তীর বাবা বসন্ত চক্রবর্তীর জীবনাবসান ঘটে, বয়স হয়েছিল ৯৫ বছর। গতকাল সন্ধ্যে নাগাদ মুম্বাইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতার বাবা। তার মৃত্যুতে ভেঙে পড়েছেন মিঠুনের পরিবারসহ ঘনিষ্ঠজনেরা।
লকডাউনের মাঝেই বাবাকে হারালেন অভিনেতা, যদিও তিনি সে সময় মুম্বাইয়ে উপস্থিত ছিলেন না, শ্যুটিং এর কাজে গিয়ে লকডাউনে ব্যাঙ্গালোরে গিয়ে সেখানেই আটকে ছিলেন মিঠুন। পিতার মৃত্যুসংবাদে শোকে ভেঙে পড়েন এই বর্ষীয়ান অভিনেতা। এরপর গতকাল রাতেই পিতার শেষকৃত্যের নিমিত্তে তিনি গাড়িতে করে মুম্বাইয়ে রওনা হয়ে যান। এদিকে তার বড় ছেলে মহাক্ষয় তখন মুম্বাইতে ছিলেন।
স্থানীয় প্রশাসনের সঙ্গে উপযুক্ত পরামর্শ করেই পিতার শেষকৃত্যে অংশ নেন মিঠুন। বসন্তবাবুর মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন অভিনেত্রী ঋতুপর্না সেনগুপ্ত সহ আরও অনেকে। পিতার চার সন্তানের মধ্যে মিঠুনই ছিলেন বড় এবং তার আরও তিনটি বোন রয়েছে। বাবার প্রয়ানে অপূরনীয় ক্ষতির সম্মুখীন হলেন অভিনেতা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…