বিনোদন

এইভাবে মানুষের পাশে দাঁড়ালেন দেব, নিজের অফিসকে বানালেন আইসোলেশন সেন্টার

করোনাভাইরাস নিয়ে সারাদেশে একেবারে ত্রাহি ত্রাহি অবস্থা। প্রত্যেক রাজ্য, প্রত্যেক জেলার মানুষ এই মারন ভাইরাস নিয়ে অত্যন্ত চিন্তিত। প্রত্যেকদিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে মৃত্যু মিছিল। বেড়েই চলেছে সংক্রমণ, এই ভাইরাস নিয়ে বেশ ভয় এর মধ্যেই আছেন সাধারণ মানুষ। হাসপাতালের বেড পাওয়া যাচ্ছে না, নেই কোথাও অক্সিজেন, ওষুধের অবস্থাও তথৈবচ। ভালো করে হচ্ছে না ভ্যাকসিনেশন, সবকিছু নিয়ে করোনাভাইরাস আবহে বেশ সমস্যার মধ্যে ভারত।

তার মধ্যেই কয়েকজন মানুষ নিজেদের সাধ্যমতসাধারণ মানুষের উদ্দেশ্যে নিজের হাত বাড়িয়ে দেবার চেষ্টা করছেন। বুদ্ধিজীবীরা যোগ দিয়েছেন এই কাজে। সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট ব্যবহার করে সাধারণ মানুষকে সাহায্য করার চেষ্টা করছেন সকলে। কেউ কেউ আবার মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর মাধ্যমে মানুষকে সাহায্য করার চেষ্টা করছেন।

এই তালিকায় এবারে নাম লেখালেন তৃণমূল সাংসদ তথা টলিউড অভিনেতা দেব। হাসপাতালের বেড পাইয়ে দেওয়া থেকে শুরু করে লকডাউনে শ্রমিকদের ঘরে ফেরানো সব কিছুতেই তিনি অগ্রণী ভূমিকা গ্রহণ করেছেন। তৃণমূল সাংসদদের মধ্যে দেব নিজের একটা আলাদা জায়গা তৈরি করেছেন। এবারে যারা লকডাউন এ বাড়িতে বসে রয়েছেন তাদের জন্য একটি নতুন উদ্যোগ গ্রহণ করলেন অভিনেতা সাংসদ।

নিজের উদ্যোগে তিনি তার অফিসকে রূপান্তরিত করলেন আইসোলেশন সেন্টারে। ঘাটাল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ডেবরা অঞ্চলে তার যে অফিস রয়েছে সেটা বর্তমানে আইসোলেশন সেন্টার। এখানে যে কোন করোনা রোগী ভর্তি হতে পারবেন এবং অক্সিজেন পেতে পারবেন। পাশাপাশি থাকবে ওষুধের ব্যবস্থা ও। সাথেই করোনা আক্রান্ত রোগীদের বাড়ি গিয়ে খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন অভিনেতা নিজে। সোশ্যাল মিডিয়াতে খবর শেয়ার করে তিনি জানিয়েছেন যদি কোন ব্যক্তি করোনা আক্রান্ত হন তাহলে কিন্তু যেন তার টিমের সঙ্গে যোগাযোগ করেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026