বিনোদন

শেষ হতে চলেছে রানী রাসমনি, নিজেকে বাঁচাতে কী সিদ্ধান্ত নিলেন সকলের প্রিয় ‘রানীমা’

করোনা কি তা এখন ভালো করেই জানেন রানী রাসমনী ধারাবাহিকের দিতিপ্রিয়া। গত এপ্রিল মাসে সপরিবারে করোনা আক্রান্ত হয়ে শ্যুটিং ফ্লোর ছেড়ে বাড়িতে নিভৃতবাসে ছিলেন অভিনেত্রী। কখনো ছবি এঁকে কখনো বই পড়ে সেই খারাপ দিনগুলি অতিক্রম করেছিলেন। করোনাকে হারিয়ে ফের শ্যুটিং ফ্লোরে ফিরে এসেছিলেন রানীমা। কিন্তু শহর করোনা মুক্ত এখনো হয়নি তাই রাজ্যে শুরু হয়েছে দ্বিতীয় বার লকডাউন। তাই তো দিতিপ্রিয়াকে শ্যুটিং ফ্লোর ছেড়ে ফের গৃহবন্দী হতে হল।

আর পাঁচ জন মানুষের ব্যস্ত শিডিউল ছেড়ে বাড়ি বসে থাকতে হচ্ছে দিতিপ্রিয়াকে। অন্য দিন গুলো এই সময়ে শ্যুটিং ফ্লোরে দাপিয়ে বেড়াতেন। তাই মন খারাপ তো একটু হবেই। কিন্তু শহরের অসুখ সাড়ানোর জন্য এই বন্দিদশাই ভালো। তাই একান্তে সময় কাটাচ্ছেন সকলের প্রিয় দিতিপ্রিয়া। দীর্ঘ শ্যুটিং এর পর নিজেকে সময় দেওয়ার একটা ছুটিও বলা যেতে পারে। তবে এই বন্দীদশা এক্কেবারেই ভালো লাগছেনা দিতিপ্রিয়ার। সেটা অভিনেত্রীর ইন্সটাগ্রামে উঁকি দিলে বোঝা যাচ্ছে।

দিতিপ্রিয়াও রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত চরিত্র অমলের মতো জানলা দিয়ে খোলা আকাশের দিয়ে তাকিয়ে তিনি। অভিনেত্রীও অমলের মতো যেন অপেক্ষায় রয়েছেন মুক্তি পাওয়ার। একান্তে কাটানো নানান মুহূর্ত ভেসে বেড়াচ্ছে তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে। আরো এক স্টোরিতে একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। ভিডিওতে দেখা যাচ্ছে অন্ধকার ঘরে মৌসুমী ভৌমিকের গাওয়া ‘আমি শুনেছি সে দিন তুমি’ গানটি বেজে উঠেছে। পাশাপাশি বার্তা দিয়েছেন ‘নিজের জন্য বাঁচা, নিজেকে নিয়ে’।

গুঞ্জন শোনা যাচ্ছে, রানী রাসমনি ধারাবাহিকে খুন শীঘ্রই রানীমার চরিত্রটির যবনিকা হতে চলেছে। ২০১৭ সালের ২৪ জুলাই থেকে জি বাংলায় শুরু হয় করুণাময়ী রানী রাসমণি ছোট্ট রানির পথচলা। কিশোরী রানী থেকে বৃদ্ধা রানীমার জীবনকাহিনী নিয়ে শুরু হয় এই ধারাবাহিক। এবার রানীমার জীবন শেষ প্রান্তে দাঁড়িয়ে। এই নিয়ে অনেক দর্শকের ও বড্ডো মন খারাপ। এই মন খারাপ রানীমার চরিত্রে দিতিপ্রিয়াকে দেখতে পাবেনা বলে।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026