বিনোদন

পুজোর আগে প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে ‘কৃষ্ণকলি’র নিখিল, তুমুল ভাইরাল

নীল ভট্টাচার্য ও তাঁর প্রেমিকা তৃণা সাহার সম্পর্কের কথা টেলিভিশন ইন্ডাস্ট্রির কারো অজানা নয়। ‘কৃষ্ণকলি ‘ ধারাবাহিকে শ্যামা ও নিখিলের জুটি নেটিজেনরা খুবই পছন্দ করেন। কিন্তু বাস্তবে নীলের হৃদয়ে বসত করেন তৃণা। সম্প্রতি তৃণা ও নীল নিজেদের পুজো স্পেশাল ফটোশুট করলেন । তাঁরা দুজনেই ইন্সটাগ্রামে তা শেয়ার করলেন। শেয়ার করার কিছুক্ষণের মধ্যেই তা ভাইরাল হয়ে যায় সাইবার দুনিয়ায়। ফটোশুটের পাশাপাশি নীল ও তৃণা একটি ছোট মিউজিক ভিডিও শুট করেছেন। সেখানে ‘বোল না হালকে হালকে’ গানের সাথে ডান্স পারফরম্যান্স করতে দেখা গেছে তাঁদের। তৃণা ছবিগুলি ইন্সটাগ্রামে পোস্ট করে ক্যাপশন দিয়েছেন যে,তাঁরা কিছু ‘সিলি মোমেন্টস’ ক্যামেরাবন্দি করেছেন। নেটিজেনরা নীল ও তৃণার এই ছবিগুলি দেখে বলেছেন যে,তাঁরা সেরা জুটি। নীল ও তৃণা ফটোশুটের পোশাকের রঙ হিসাবে লাল ও সাদা রঙকে বেছেছিলেন যা পুজোর ইমেজের সাথে অনায়াসেই খাপ খেয়ে যায়।

তৃণা ও নীলের সম্পর্ক বহুদিনের। তাঁদের এক কমন ফ্রেন্ডের মাধ্যমে তাঁদের আলাপ হয়। সেই আলাপ পরে গড়ায় বন্ধুত্বে। তারপর সূত্রপাত হয় নীল ও তৃণার ভালোবাসার।

এই মুহুর্তে নীল জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘কৃষ্ণকলি’ -তে নিখিলের ভূমিকায় অভিনয় করছেন । কিছুদিন আগে জনপ্রিয় সিরিয়াল ‘খোকাবাবু’ বন্ধ হয়েছে। তৃণা এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করছিলেন। আপাতত তিনি তাঁর মডেলিং-এর কাছে ব্যস্ত। তবে শত ব্যস্ততার মধ্যেও নীল ও তৃণা দুজনেই মাঝে মধ্যেই বেরিয়ে পড়েন লং ড্রাইভে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026