আন্দ্রে আর্সেল, প্যাট কামিন্স, ইয়ন মর্গ্যান, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন থেকে শুরু করে দুই দলে অনেক তারকা ক্রিকেটার রয়েছেন। তাদের নিয়ে ম্যাচ চলাকালীন আলোচনা হবে এটাই স্বাভাবিক। কিন্তু আলোচনা হচ্ছে কী না একজন আম্পায়ার কে নিয়ে। অবাক করার মত শোনালেও এতাই সত্যি। আবুধাবিতে কলকাতা নাইট রাইডার্স ও সারাইজার্স হায়দরাবাদ ম্যাচে যাবতীয় আলোচনা আম্পায়ার পশ্চিম পাঠক কে নিয়ে।
রকস্টার লুক থেকে শুরু করে আম্পায়ারিং-এর ধরন, খেলা শুরুর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়ে যায় এই আম্পায়ার কে নিয়ে। পশ্চিম পাঠককে এ বারের আইপিএল-এ কলকাতা বনাম হায়দরাবাদ ম্যাচেই প্রথম আইপিএল-এ আম্পায়ারিং করতে দেখা গেল। লম্বা চুল, দীর্ঘকায় এই আম্পায়ারকে দেখে অনেকেই বলছেন তিনি একজন ‘রকস্টার’। পাশাপাশি বোলার বল করার সময় যেভাবে সামনের দিকে ঝুঁকে আম্পায়ারিং করছেন তিনি, তা দেখেও অনেকেরই পুরোনো দিনের আম্পায়ারিং-এর কথা মনে পড়ে যাচ্ছে।
২০১৪ সালে প্রথমবার আইপিএল-এ আম্পায়ারিং করেন পশ্চিম পাঠক। এখনও পর্যন্ত আইপিএল-এর আটটি ম্যাচে আম্পায়ারিং করতে দেখা গেছে তাঁকে। এর আগে বিজয় হাজারে ট্রফিতে আম্পায়ারিং করার সময় হেলমেট পরে থাকতে দেখা গিয়েছিল তাঁকে।
সেই বিজয় হাজারে নিয়েও চর্চায় উঠে আসেন এই আম্পায়ার। শুধুমাত্র ছেলেদের খেলাতেই নয়, মহিলাদের দু’টি আন্তর্জাতিক ম্যাচেও আম্পায়ারিং করেছেন তিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…