টলিউড ইন্ডাস্ট্রি যাচ্ছে এক দুঃসময়ের মধ্যে দিয়ে। সম্প্রতি অসুস্থ হয়ে পড়লেন টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেতা প্রতীক সেন। পরিবার সূত্রে পাওয়া খবর অনুযায়ী, প্রতীকের অনিয়মিত রক্তচাপের সমস্যা রয়েছে। এই কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। তাঁকে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। শুটিং না থাকায় অভিনেতা বাড়িতেই পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন। কিন্তু আচমকাই তিনি অসুস্থ বোধ করতে শুরু করেন। এই মুহূর্তে চিকিৎসকরা তাঁকে কড়া পর্যবেক্ষণে রেখেছেন।
বক্সিংয়ে গোল্ড মেডেলিস্ট প্রতীক অভিনয়কেই কেরিয়ার হিসাবে বেছে নিয়েছিলেন। এছাড়া প্রতীক একজন গায়ক। কিছুদিন আগে তিনি ফিল্মে প্লে ব্যাক করেছেন। প্রতীকের অভিনীত জনপ্রিয় ফিল্ম হলো ‘অতিথি’। এই ছবিতে প্রতীক ছাড়াও অভিনয় করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, সায়নী ঘোষ প্রমুখ।
টলিউডে বিভিন্ন ফিল্মে অভিনয় করলেও পারতপক্ষে টেলিভিশন ইন্ডাস্ট্রি বেশি পছন্দ করেন প্রতীক। এর আগে ‘খোকাবাবু’ সিরিয়ালে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। এই মুহূর্তে তিনি স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘মোহর’-এ শঙ্খের ভূমিকায় অভিনয় করছেন। ইন্সটাগ্রামে তাঁর একটি মহিলা ফ্যান বেস-ও তৈরী হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…