নিউজ

কে হবে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট? রাত পোহালেই নির্বাচন আমেরিকা

রাত পোহালেই আগামীকাল মঙ্গলবার আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন হবে। বর্তমানে গোটা বিশ্ব এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে নামছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেট জো বাইডেন। যেমন বাইডেন ভোটব্যাঙ্ক আদায়ের জন্য অস্পৃশ্যতার মতো স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলেছেন ঠিক তেমন প্রতিপক্ষকে ঘায়েল করতে ট্রাম্প চীনা ভাইরাসকে হাতিয়ার করেছে। এই করোনা পরিস্থিতিতে সার্ভে অনুযায়ী ট্রাম্পের লড়াইয়ে জেতার সম্ভাবনা অনেক কম হলেও ভবিষ্যতে ফল কি হবে তা কেউ বলতে পারে না।

আমেরিকাতে মোট প্রায় ২৪ মিলিয়ন ভোটার আছে। এখানে ভোট দেওয়ার প্রধানত দুটো উপায় আছে। একটি শুরুর দিকে মেল করে ভোটদান ও অন্যটি ভোটকেন্দ্রে গিয়ে ভোটদান। ২৮ ই অক্টোবরের মধ্যে ৭.৫ কোটি ভোট পড়ে গেছে। আশা করা যাচ্ছে এবারও হয়তো নিরব ভোটাররাই নির্বাচনের ফলে বাজিমাত করবে। প্রসঙ্গত, ২০১৬ সালে ৫ কোটিরও বেশি মানুষ ভোটদান করেছিল।

আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া ভারতের চেয়ে অনেকটাই আলাদা। এখানে রাষ্ট্রপতি সরাসরি নির্বাচিত হয় না। আমেরিকান নাগরিকরাই নির্ধারণ করেন কারা রাষ্ট্রপতি নির্বাচন করবেন। রাষ্ট্রপতিকে বেছে নেওয়ার জন্য আমেরিকার ৫০ টি রাজ্য থেকে ৫৩৪ জন ভোট দেয়ার জন্য নির্বাচিত হয়। তাদের ভোট অনুযায়ী কে ভবিষ্যতের রাষ্ট্রপতি হবে তা নির্ধারিত হয়। এই ধরনের নির্বাচনকে নির্বাচনী কলেজ বলা হয়। অবশ্য রাষ্ট্রপতি হওয়ার জন্য যে কোনো প্রার্থীকে ন্যূনতম ২৭০ ভোট পেতেই হয়।

এবারের আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত ও ইহুদিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। আমেরিকার ১৬ টি রাজ্যে মোট মার্কিনবাসির ১ শতাংশ ভারতীয়। আবার ৮ টি রাজ্যে প্রায় ১৩ লাখ ভারতীয়ের বাস। এই পরিস্থিতিতে নির্বাচনে ভারতীয়দের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ তা বোঝাই যাচ্ছে। অন্যদিকে, আমেরিকার সবচেয়ে শক্তিশালী ও ধনী লবি ইহুদিদের অন্তর্গত। সাধারণত ইহুদিরা ডেমোক্রেট পার্টির সমর্থন করে। কিন্তু এ বছরে ইজরায়েলের প্রতি ডোনাল্ড ট্রাম্প এর ব্যবহার ইহুদিদের সিদ্ধান্তে পরিবর্তন আনতে পারে।

প্রসঙ্গত, ২০১৬ সালের রাষ্ট্রপতি নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ও হিলারি ক্লিনটন নির্বাচনে লড়েছিলেন। তাতে ডোনাল্ড ট্রাম্প ৫৩৪ ভোটের মধ্যে ৩০৬ ভোট পেয়েছিল এবং হিলারি ক্লিন্টন পেয়েছিল ২৩২টি ভোট। ট্রাম্পের প্রাপ্ত ভোটের পরিমাণ ছিল ৪৬.১ শতাংশ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026