বিনোদন

Rahul- Sandipta: “আমার মন কেমনের…” প্রিয় বান্ধবী সন্দীপ্তার জন্মদিনে আদুরে বার্তা রাহুলের

স্টার জলসাতে ‘তুমি আসবে বলে’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছেন রাহুল–সন্দীপ্তা। শুধু এই ধারাবাহিক নয়, সান বাংলাতে ‘আয় খুকু আয়’ ধারাবাহিকে অভিনয় করেছেন এই জুটি। তবে প্রথম ধারাবাহিক থেকে এদের গাড় বন্ধুত্ব তৈরী হয়। এই ধারাবাহিক চলাকালীনই তাঁদের সম্পর্ক নিয়ে নানান গুঞ্জন শুরু হয়েছিল। এমনকি রাহুল এবং প্রিয়াঙ্কার দাম্পত্য সম্পর্কে নানান ভাঙনের কারণ হিসেবে সন্দীপ্তাকে দায়ী করেছেন। তবে দুজনেই নিজেদের বরাবর ভালো বন্ধু হিসেবে বিবেচিত করেছেন।

অবশ্য এই গাড় বন্ধুত্ব হওয়ার কারণ হিসেবে রাহুল আরো এক কারণ জানায়। দুজনের বাড়ি কাছাকাছি হওয়াতে নাকি তাঁদের এই দরুণ বন্ধুত্ব। তা বলে দুজনের মধ্যে প্রেম নেই। আজ সেই প্রিয় বান্ধবীর জন্মদিন। আর প্রিয় বান্ধবীকে ব্যক্তিগত ভাবে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তবে সোশ্যাল মিডিয়াতে এখন অভিনেতা বেশ ভালোই সক্রিয়। তাই সোশ্যাল মিডিয়াতে সবার সামনে প্রিয় বান্ধবীকে শুভেচ্ছা জানালেন।

তবে সোশ্যাল মিডিয়াতে রাহুল দিলেন ডবল ধামাকা। ফেসবুক আর ইনস্টাগ্রামে এক ছবি নয় বরং আলাদা আলাদা ভাবে প্রিয় বান্ধবীকে শুভেচ্ছা জানালেন। প্রথমে ঘড়িতে রাত ১টা বাজতেই ইনস্টাগ্রামে সন্দীপ্তার সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে রাহুল ক্যপাশানে লেখেন, ‘আমার সব মন কেমনের ঠিকানা তুই… শুভ জন্মদিন সন্দীপ্তা’। ছবিতে দেখা যাচ্ছে দুজনে মিলে পাহাড়ে ঘুরতে গিয়েছেন। পাহাড়ের ঢালে বসে আছেন পাশাপাশি যে যার মতো। আর সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করলেন। এরপর এই পোস্টের কমেন্টে রাহুলকে ধন্যবাদ জানাতে দেখা যায় অভিনেত্রীকে।

এরপর সকাল হতেই পর্দার সারদার একটি বাল্যকালের ছবি ফেসবুকে পোস্ট করেছেন। এই ছবি দেখে মনে হচ্ছে, পাড়ার কোনও অনুষ্ঠানে নাচে অংশ নিয়েছেন অভিনেত্রী। আর এই ছবির ক্যাপশনে খুব করে কাব্য করে লিখেছেন রাহুল। লিখেছেন, ‘শিল্পীরা হল এমন মানুষ, যারা বড় হতে চায় না। সুস্থ থাকিস, ভালো থাকিস।’ রাহুলের এই পোস্ট দেখে প্রিয় বন্ধুকে ভালোবাসা জানালেন সন্দীপ্তা। এরপর অনুরাগীরা প্রিয় অভিনেত্রীকে ভালোবাসা জানান। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট।

উল্লেখ্য, এই মুহূর্তে ‘দেশের মাটি’ ধারাবাহিকে রাহুল রাজা হয়ে অভিনয় করছেন। এই ধারাবাহিকে খুব স্বল্প সময়ে রাহুল আর রুকমার জুটি বড়ই জনপ্রিয় দর্শকদের মধ্যে। মাঝে শোনা গিয়েছিল, রুকমার সঙ্গে বন্ধুত্বের কারণেই নাকি সন্দীপ্তার সাথে বন্ধুত্বে ফাটল হয়েছে। তবে আজ সব গুজব নস্যাৎ করে দিয়েছেন রাহুল।৷ আর রাহুল জানিয়েছেন, প্রিয়াঙ্কার সাথে তাঁর ডির্ভোসের পর তিনি আপাতত পুরোপুরি সিঙ্গেল। অন্যদিকে সন্দীপ্তা এখন রাণী রাসমনির উত্তর পর্বের রামকৃষ্ণের পত্নী সারদামনীর চরিত্রে অভিনয় করছেন।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026