book corona vaccine via phone call
করোনাভাইরাস টিকা নিয়ে আসতে চলেছে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স। জানা গিয়েছে করোনাভাইরাস এর টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি পেয়ে গিয়েছে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স লাইফ সাইন্সেস। দেশের ওষুধ নিয়ম ও কর্তৃপক্ষের তরফ থেকে এই ছাড়পত্র দেওয়া হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, খুব শীঘ্রই এই সংস্থার ওষুধের ক্লিনিক্যাল ট্রায়ালে অনুমতি দেওয়া হচ্ছে। রিলায়েন্সের আবেদনপত্র খতিয়ে দেখার পরেই বিশেষজ্ঞ কমিটির তরফ থেকে সুপারিশ দেওয়া হয়েছে।
সব যদি ঠিকঠাক থাকে, তাহলে আগামী বছরের মধ্যে বাজারে চলে আসবে এই টিকা। মূলত এই টিকা তৈরি হবে রিকম্বিনেন্ট প্রোটিন প্ল্যাটফর্মের উপরে নির্ভর করে। ট্রায়ালের প্রথম ধাপে ২০ থেকে ৮০ বছরের মধ্যে কার একটি ছোট দলের উপরে প্রয়োগ করা হবে এই ধরনের টিকা। তারপরে, আরো বড় করে দ্বিতীয় এবং তৃতীয় ধাপের জন্য আবেদন জানানো হবে। নভি মুম্বাই এ সংস্থার গবেষণাগারে এই টিকা তৈরি করা হয়েছে জানানো হয়েছে।
বর্তমানে ভারতে ৬টি কম্পানির টিকা আপৎকালীন টিকা হিসেবে ব্যবহার করা হচ্ছে ওষুধ নিয়ামক কর্তৃপক্ষের তরফ থেকে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কভিশিল্ড এবং কো-ভ্যাকসিনের পরে তৃতীয় ভারতীয় টিকা হিসেবে ভারতে আসতে পারে রিলায়েন্স এর টিকা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…