বিনোদন

শাহরুখকে দেখার জন্য একটা সময় মন্নতের বাইরে অপেক্ষা করতেন এই তারকা

শাহরুখ ‘কিং খান’ নামেই বেশি পরিচিত ‘বি টাউনে’। তাঁর হাত ধরেই অনেক অভিনেত্রী বলিউডে পাকাপাকি জায়গা করেছেন। অনুপ্রাণিত হয়েছেন আরও অনেকে। যারা কিং খানের স্ট্রাগল নিজের চোখে দেখেছেন বা জেনেছেন তাঁরা জানেন শাহরুখের অবদান সম্পর্কে। সেরকমই একজন অভিনেতা যিনি কিনা উঠে এসেছেন হরিয়ানার গুড়গাঁও থেকে। ‘ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া’ থেকে পড়াশুনা শেষ করে ‘লাভ সেক্স অউর ধোঁকা’ (২০১০) দিয়ে তিনি তাঁর চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন। এরপর অভিনয় করেন ‘কাই পো চে!’ মুভিতে। বলিউডে একাধিক মুভি করলেও ‘স্ত্রী’ তে বড় সাফল্য পান। লিড রোলে অভিনয় করেন। তিনি আর কেউ নন – রাজকুমার রাও।

সম্প্রতি এক সাক্ষাত্‍কারে রাজকুমার জানিয়েছেন যে তিনি শাহরুখের কত বড় ভক্ত। গুরুগ্রামে যখন রাজকুমার থাকতেন তখন থেকেই শাহরুখের মিমিক্রি করতেন রাজকুমার। মুম্বাই আসার পর এই রাজকুমার নাকি শাহরুখ খানের জন্য এতটাই পাগল ছিলেন যে বান্দ্রায় ওঁর বাড়ি মন্নতের বাইরে ঘণ্টা পর ঘণ্টা অপেক্ষা করতেন তাঁকে এক ঝলক দেখার জন্য।

রাজকুমারের সাক্ষাৎকার থেকে এও জানা যায় যে সেরা চার্মিং মানুষদের মধ্যে শাহরুখ অন্যতম। কেউ শাহরুখের সঙ্গে দেখা করতে এলে তিনি আতিথেয়তার কোন ত্রুটি রাখেন না। বর্তমানে রাজকুমার দুটি মুভিতে অভিনয় করেছেন সেগুলি হল ‘লুডো’ আর ‘ছলাং’। এই দুইই মুক্তির অপেক্ষায়। এই দুই মুভির প্রচারের জন্য তিনি সাক্ষাৎকারে শাহরুখ প্রসঙ্গে মন্তব্য করেছিলেন ও স্মৃতি উস্কে জানান যে শাহরুখ তাঁকে অনুপ্রাণিত করেছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026