পলিটিক্স

এইবার আর ‘দাদার অনুগামী’ নয়, নিজের নাম দিয়ে পোস্টার শুভেন্দুর, চাঞ্চল্য রাজনৈতিক মহলে

সম্প্রতি নন্দীগ্রাম দিবসের দিন গোকুলনগর মঞ্চে শুভেন্দু অধিকারীর সাথে দলের দূরত্বটা অনেকটাই স্পষ্ট ভাবে উঠে এসেছে। ঠিক সেই সময় বাঁকুড়ায় দেখা গেল তার পোস্টার। তবে এই পোস্টারটি আর পাঁচটি পোস্টারের মতো নয়। এই পোস্টারে ‘দাদার অনুগামী’ লেখা নেই। তার বদলে লেখা রয়েছে নেতার নাম। যা নিয়ে আবার ও গভীর সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

গত রবিবারের পর আবারও মঙ্গলবার বাঁকুড়ায় দেখা যায় তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর পোস্টার। আর পোস্টারে দেখা গিয়েছে একটি নাম লেখা। ‘সৌজন্যে সুদীপ চক্রবর্তী’। এতদিন ‘দাদার অনুগামী’ লেখাটিকে দেখেই অভ্যস্ত ছিল সকলে। সেই ‘দাদার অনুগামী’ লিখেই শুভেন্দু অধিকারীর পোস্টার টাঙানো হচ্ছিল। এই প্রথম নিজের নাম দিয়ে তৃণমূল নেতার পোস্টার টাঙাতে দেখা গেল কাউকে।

এইদিন এই বিষয়ে সুদীপবাবু বলেন,মাস কয়েক কাগে রেল বস্তি উচ্ছেদের কাজ চলছিল। সেই সময় বহু নেতার কাছে গিয়েছিলেন তিনি। জেলা ও রাজ্যের কোনো নেতাই ছিলেননা তার পাশে। পাশে ছিলেন কেবল শুভেন্দু অধিকারী। লকডাউনের সময় অনেক ত্রাণ পাঠিয়েছিলেন তিনি। কোনো নেতাই আমাদের খোঁজ নেন না। শুধু উনি নেন। তিনি আরও বলেন,”একটা কালীমূর্তি উদ্বোধন করতে আমরা দাদাকে ডেকেছি। আমরা দাদার অনুগামী। দাদার একনিষ্ঠ অনুগামী।”

এই বিষয়ে পালটা মুখ খুলতে দেখা যায় তৃণমূল জেলা সভাপতি শ্যামল সাঁতরাকে। তার বক্তব্য,”কেউ কালীমূর্তি উদ্বোধনে অন্য একজন কে ডাকতেই পারে। তবে তবু আমরা একবার ব্যাপারটা খোঁজ নিয়ে দেখব।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026