কিছুদিন আগেই বলিউড অভিনেতা রণবীর কাপুর ছুটি কাটাতে উড়ে গিয়েছেন দুবাই। সেখানে একজন মহিলা ভক্ত রণবীরকে দেখতে পেয়ে তাঁর অটোগ্রাফ নেন। রণবীরের সঙ্গে ছবিও তোলেন ওই মহিলা। সেই ছবি নিজের ইন্সটাগ্রামে শেয়ার করতেই সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের একাংশ প্রশ্ন করেন, মহিলা কি রণবীরের নতুন প্রেমিকা! কিন্তু কিছুক্ষণের মধ্যেই রণবীর পুরো ব্যাপারটি ভক্তদের জানিয়েছেন।
ক্যাটরিনা যখন রণবীরের প্রেমিকা ছিলেন তখন রণবীর ও ক্যাটরিনা একসঙ্গে ছুটি কাটাতে যেতেন। কিন্তু রণবীরের সঙ্গে এখন আলিয়া ভাটের সম্পর্ক রয়েছে। তবে এবার আলিয়ার সঙ্গে না গিয়ে একাই দুবাইতে ছুটি কাটাচ্ছেন রণবীর। বলিউডে এই মুহূর্তে রণবীর-আলিয়ার সম্পর্ক নিয়েও চর্চা হচ্ছে। রণবীর ও আলিয়ার বিয়ে হওয়ার কথা ছিল চলতি বছরের ডিসেম্বর মাসে। কিন্তু রণবীরের পিতা অভিনেতা ঋষি কাপুরের মৃত্যু হয় কয়েক মাস আগে। ফলে রণবীর-আলিয়ার বিয়ে স্থগিত রাখা হয়েছে। কিন্তু অন্দরের খবর, চিড় ধরেছে রণবীর-আলিয়ার সম্পর্কে।
কিছুদিন আগেই বাবাকে হারিয়েছেন রণবীর। বলিউডও এই মুহূর্তে সরগরম মাদকযোগ নিয়ে। একের পর এক সেলিব্রিটি গ্রেফতার হচ্ছেন মাদকচক্রে জড়িত থাকার অভিযোগে। অনেককে আবার নজরবন্দি রাখা হয়েছে। তার মধ্যেই মহারাষ্ট্র তথা মুম্বই-এর করোনা পরিস্থিতি সুবিধাজনক নয়। ফলে বলিউডের অনেক প্রোডাকশন হাউজ এক্ষুণি শুটিং শুরু করার ঝুঁকি নিচ্ছেন না। ফলে রণবীরের হাতেও এখন কোন কাজ নেই। নিজেকে ডিপ্রেশন থেকে মুক্ত রাখতে এবং নতুন করে আবিষ্কার করতে রণবীর মুম্বই থেকে নিজেকে দূরে নিয়ে গিয়ে কিছু দিনের জন্য একাকীত্ব-কেই বেছে নিয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…