খেলা

খেলার শেষ লগ্নে পেনাল্টি থেকে গোল করে জয় মুম্বই সিটি এফসির

চলতি আইএসএল মরশুমের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হয়ে নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে দুর্দান্ত গোলে এফসি গোয়াকে হারিয়ে জয়ে ফিরেছে মুম্বই সিটি এফসি। দুই দলেরই এটি ছিল দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচ বেঙ্গালুরু এফসির সঙ্গে ড্র করেছিল গোয়া। অন্যদিকে, নর্থইস্ট ইউনাইটেডের কাছে হার স্বীকার করতে হয়েছিল মুম্বইকে। তাই দুই দলের কাছেই বুধবারের ম্যাচ ছিল জয়ে ফেরার ম্যাচ। আর সেই জয়ে ফিরতে সক্ষম হয়েছে ফার্নান্ডোর ছেলেরা। কিন্তু ব্যর্থ হয়ে হারে মুখ দেখে মাঠ ছাড়তে হয়েছে এফসি গোয়ার ফুটবলারদের।

প্রথমার্ধের শুরুতেই এফসি গোয়ার রেডিম ত্লাং বল নিয়ে এগিয়ে গিয়ে একটি ভাল সুযোগ পেলেও মুম্বইয়ের আমে রানাওয়াদের ডিফেন্স তাঁকে মাঝ পথেই আটকে দেয়। এরপরই মুম্বইয়ের মন্দার রাও দেসাই গোলের চেষ্টায় এগিয়ে গেলেও গোয়ার ডিফেন্স তাঁর পথে বাধা হয়ে ওঠে। ম্যাচে এগিয়ে থাকার লড়াইয়ে আলবার্তো নোগুয়েরা গোলের জন্য পাস দেওয়ার চেষ্টা করলেও তিনি পাসটি ভুলভাবে প্রতিস্থাপন করেন। তবে লেনি রডরিগ্স তাঁর পাস দেওয়া বলটি গোলের থেকে অনেকটাই বাইরে ছিল। এর মধ্যেই সার্থক গোলুইয়ের গোলের কাছে বিপজ্জনকভাবে খেলার জন্য হলুদ কার্ড দেখেন। এরপর আবারও মুম্বাই সিটি এফসির হুগো বোমোসকে মাঠে বিপজ্জনকভাবে আটকানোর জন্য রেফারি এফসি গোয়ার সিরিটন ফার্নান্দিসকে হলুদ কার্ড দেখান। প্রথমার্ধের শেষের দিকে এফসি গোয়ার রিডিম তেলং রেফারির দ্বারা লাল কার্ড দেখেন। মাঠে তেলং মুম্বই সিটির হার্নান সান্টানাকে আহত করায় রেফারি এই সিদ্ধান্ত নিতে দ্বিধা করেননি। প্রথমার্ধের শেষ পর্যন্ত দুই দল বারবার আক্রমণাত্মক হয়ে ওঠার চেষ্টা করলেও কোনও দলই গোলের মুখ দেখেনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোয়ার ইগর অ্যাঙ্গুলো মিডফিল্ডে পাওয়া বল নিয়ে একাই এগিয়ে এসে শট নেন। কিন্তু বলটি লক্ষ্য ছাড়িয়ে বেড়িয়ে যাওয়ায় গুরুত্বপূর্ণ গোল হাতছাড়া করে গোয়া। আবারও এডু বেদিয়া গোলের উদ্দেশ্য শট নিলেও মুম্বইয়ের গোলরক্ষক আমরিন্দর সিং তা সহজেই আটকে নেন। এর মাঝেই রোমারিও জেসুরাজের পরিবর্তে মাঠে নামেন সিমিনলেন ডাউঞ্জেল। এর মধ্যেই ম্যাচে আলবার্তো নোগুয়কে ভয়ঙ্করভাবে মোকাবিলার জন্য অ্যামেরি রানওয়াদেকে রেফারি হলুদ কার্ড দেখান। ম্যাচের দ্বিতীয়ার্ধেও হাড্ডাহাড্ডি লড়াই হলেও কোনও দলই গোল করতে সক্ষম হয়নি। নব্বই মিনিটের শেষে পাঁচ মিনিটের অতিরিক্ত সময় দেওয়া হলে, অতিরিক্ত পাঁচ মিনিটের মাথায় পেনাল্টিতে অসাধারণ একটি গোল করে মুম্বইকে ম্যাচে এগিয়ে দেন অ্যাডাম লে ফনড্রে। গোয়ার গোলরক্ষকের কাছে এই বল আটকানোর কোনও সুযোগই থাকে না। ফলে ম্যাচের নির্ধারিত সময়ের শেষে সহজ জয় ছিনিয়ে নেয় মুম্বই।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026