বিনোদন

নেহার ঠোঁটে ঠোঁট, বিয়ের একমাস পর ভাইরাল নেহা-রোহনপ্রীতের ঘনিষ্ঠ মুহূর্ত, দেখুন ভিডিও

সম্প্রতি বলিউড গায়িকা নেহা কক্কর ইন্সটাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে ধরা পড়েছে নেহা ও তাঁর স্বামী রোহনপ্রীতের ঘনিষ্ঠ মুহূর্ত। বিয়ের পর নেহা ও রোহনপ্রীত দিল্লি থেকে মুম্বই ফেরার পর দুবাই-এর বিমান ধরেছিলেন হানিমুনের জন্য। হানিমুনে গিয়ে দুবাই-এর একটি বিলাসবহুল হোটেলে ছিলেন নেহা ও রোহনপ্রীত। এই ভিডিওটি তোলা হয়েছিল সেখানে। নেহা ভিডিওটি শেয়ার করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায় সাইবার দুনিয়ায়।

গত 24 শে অক্টোবর দিল্লীর একটি গুরুদ্বারায় ধর্মীয় নিয়ম অনুযায়ী বিয়ে করেন নেহা ও রোহনপ্রীত। এরপর দিল্লিতেই হয় তাঁদের রিসেপশন। দিল্লির পর পঞ্জাবে হয় নেহা ও রোহনপ্রীতের দ্বিতীয় রিসেপশন। তবে নেহার লাল রঙের লেহেঙ্গা চোলির ডিজাইন নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করা হয় নেহাকে। নেটিজেনরা বলতে শুরু করেন, নেহা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ের জন্য তৈরি লেহেঙ্গা চোলির ডিজাইন অনুকরণ করেছেন। বিয়ের কিছু দিন আগেই নেহা ও রোহনপ্রীত একটি মিউজিক ভিডিও তৈরী করেন। ‘নেহু দা বেহা’ নামে এই মিউজিক ভিডিওটি মুক্তি পাবার সঙ্গে সঙ্গেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়।

এর আগে নেহা অভিনেতা হিমাংশ কোহলির সঙ্গে সম্পর্কে ছিলেন। কিন্তু হিমাংশ ও তাঁর পরিবারের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ আনেন নেহা। নেহা ও হিমাংশ-এর ব্রেক-আপ হয়ে যায়। এরপর নেহা ও গায়ক উদিত নারায়ণের পুত্র আদিত্য নারায়ণের বিয়ের গুজব ছড়িয়ে পড়ে। পরে আদিত্য ও নেহার একটি মিউজিক ভিডিও ইউটিউবে লঞ্চ হলে তাঁরা দুজনেই এই গুজবকে তাঁদের মিউজিক ভিডিওর প্রোমোশনের অংশ বলে জানান। এর পরেই রোহনপ্রীত ও নেহার সম্পর্কের খবর প্রকাশ্যে আসে এবং তাঁরা দুজনে বিয়ে করেন। গায়ক উদিত নারায়ণ নেহা ও রোহনপ্রীতকে বিয়ের শুভেচ্ছা জানিয়েছেন। নেহা জানিয়েছেন, রোহনপ্রীতের পরিবার থেকে তিনি যথেষ্ট ভালোবাসা পেয়েছেন।

Anirban Kundu

Recent Posts

অবসর ঘোষণা করলেন সূর্যকুমার? ভাইরাল পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া

ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ব্যাটার সূর্যকুমার যাদবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। একটি…

June 7, 2026

৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, দুই বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! জেনে নিন আগামীকালের আবহাওয়া

টানা বৃষ্টিতে অবশেষে স্বস্তি মিলেছে গরমে নাজেহাল বঙ্গবাসীর। গত কয়েকদিনের তীব্র অস্বস্তিকর আবহাওয়ার পর দক্ষিণবঙ্গ…

June 7, 2026

সোনা-রুপোর দামে বড় পতন! কলকাতায় কমল সোনার দাম, রুপো সস্তা ১১ হাজার টাকা

সোনা ও রুপো কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য সুখবর। আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং…

June 7, 2026

কোটি টাকার প্রতারণার অভিযোগে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে FIR, যুক্ত হল জামিনঅযোগ্য ধারা

টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…

June 7, 2026

শিমলা-মানালি ভ্রমণ আরও সহজ! কলকাতা-হিমাচল রুটে শুরু হল নতুন ট্রেন পরিষেবা

পাহাড়প্রেমী পর্যটকদের জন্য বড় সুখবর। কলকাতা থেকে হিমাচল প্রদেশে যাতায়াত আরও সহজ করতে চালু হল…

June 7, 2026

ব্যাঙ্কে টাকা না থাকলেও হবে UPI পেমেন্ট! নতুন পরিষেবা চালু করল BharatPe

ডিজিটাল পেমেন্টের জগতে বড় পদক্ষেপ নিল ফিনটেক সংস্থা BharatPe। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না…

June 7, 2026