“একদিন প্রতিদিন” থেকে বাংলা সিরিয়ালের পথে যাত্রা শুরু ঋষি কৌশিকের। এরপর ‘এখানে আকাশ নীল’ এর উজান, তারপরের যাত্রা সুদূরপ্রসারী। ‘ইষ্টি কুটুম’ হোক বা ‘কুসুমদোলা’ সবেতেই ভীষণ জনপ্রিয় ঋষি কৌশিক। বয়স ৪১ এর দোরগোড়ায়। ব্যাচেলর। স্বপ্নবিলাসী ও ভ্রমণবিলাসী। মেয়েরা পাগল ঋষির জন্য। যখনই পর্দায় আসেন তখনই হিট।
এবারে, ঋষি কৌশিককে দেখা গেল বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবীরের সঙ্গে। তবে কি বিয়ে করতে চলেছেন অভিনেতা? জল্পনা তুঙ্গে।
ভাবছেন কে এই সাফা কবীর? ওহ ইনি একজন বাংলাদেশি অভিনেত্রী, মডেল, গল্পকার ও চিত্রনাট্যকার। এই ছবি প্রসঙ্গে ঋষি ও সাফা জানান যে শুটিংয়ের প্রয়োজনেই এমন ছবি তুলেছেন তাঁরা। বাংলাদেশের একটি নাটক, ‘চিলেকোঠার ভালোবাসা’তে অভিনয় করতে চলেছেন ঋষি কৌশিক। বিপরীতে থাকছেন সাফা। আফরিন জামান লীনার রচনা ও রাকেশ বসুর পরিচালনায় এই নাটক সম্পাদিত হবে।
এই ছবিতে ঋষিকে একদম বরের বেশে দেখে হতবাক সবাই। বিশেষ করে ফিমেল ফলোয়ার্সরা তো কিছুতেই মানতে পারেননি ঋষির বিয়ে। তাও নিঃশব্দে। শেষে জল্পনার অবসান ঋষি করে দিয়েছেন। একেই বলে কেরিয়ারকে একধাপ আরও এগিয়ে নিয়ে যাওয়া। টলিউড থেকে বাংলাদেশে ভাব জমালেন মোস্ট হ্যান্ডসাম ঋষি কৌশিক।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…