দক্ষিণ ২৪ পরগনা: আজ, শুক্রবার কোজাগরী লক্ষ্মীপুজো। আর মাত্র কয়েকদিন পর দীপাবলি। আর মা কালীর আরাধনা করা মানেই আতসবাজির রোশনাই। তাই এখন থেকেই বাজি বাজার জমে উঠতে শুরু করেছে। আর এমন সময় দক্ষিণ ২৪ পরগনায় অভিযান চালিয়ে পুলিশ বাজেয়াপ্ত করেছে অনেক শব্দবাজি। এমনকি এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিনজনকে।
স্থানীয় এলাকার মানুষজনদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রচুর সংখ্যক শব্দবাজি বেচাকেনা হচ্ছে দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি বাজি বাজারে। অভিযোগ পেয়ে বৃহস্পতিবার রাতে অভিযান চালায় বারুইপুর থানার পুলিশ। অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করা হয় অসংখ্য শব্দবাজি এবং গ্রেফতার করা হয় তিনজনকে।
জানা গিয়েছে, ২২ হাজার ৫০০ শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ছ’লক্ষ টাকা। কালিপুজোর সময় এরকম গোপন অভিযান আরও অনেক জায়গায় পুলিশের পক্ষ থেকে জানানো হবে বলেও জানানো হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…