বিনোদন

নক্ষত্র পতন, প্রয়াত অভিনেতা সন্তু মুখোপাধ্যায়, শোকের ছায়া টলি মহলে

বাংলা ছবির স্বর্নযুগে একজন অন্যতম সফল অভিনেতা সন্তু মুখোপাধ্যায়। সত্তরের দশকে কেরিয়ার শুরু করার পর কালক্রমে অঞ্জন চৌধুরি, তপন সিনহা, হরনাথ চক্রবর্তী, সুখেন দাস, স্বপন সাহা প্রমুখ পরিচালকদের ছবিতে দাপিয়ে অভিনয় করেছেন। কাজ করেছেন একাধিক বাংলা ধারাবাহিকে। প্রায় চার দশক ধরে নিজের অভিনয়ের গুনে মুগ্ধ করেছেন সকল দর্শকদের।

আজ সন্ধ্যায় নিজ বাসভবনে পরলোকে গমন করলেন অভিনেতা ও গায়ক সন্তুবাবু। দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত বহু সমস্যায় ভুগছিলেন তিনি। সেই কারনেই সদ্য ভর্তি হন ঢাকুরিয়ার একটি বেসরকারি হসপিটালে। ভুগছিলেন ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতে এখবরও শোনা যায়।

তার এই অনাকাঙ্খিত মৃত্যুতে শোকে ভেঙে পড়ল গোটা টলিমহল। পরান বন্দোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায় থেকে হরনাথ চক্রবর্তী, লীনা গঙ্গোপাধ্যায় প্রত্যেকেই নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সকলের বক্তব্য টলিজগতের অপূরনীয় ক্ষতি হল।

তার কন্যাও পরবর্তীতে বাংলা সিনেমার অন্যতম একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী হয়ে ওঠেন, নাম স্বস্তিকা মুখার্জী যাকে আপনারা সকলেই একবাক্যে চেনেন। আজ রাতেই ক্যাওড়াতলা মহাশ্মশানে হবে তার শেষকৃত্য। তার প্রয়ানে বাংলা টলিউড জগতের এক উজ্জ্বলতম নক্ষত্র খসে পড়ল একথা বলা চলে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026