দিল্লির হিংসার সময় আপনি কি করছিলেন? অমিত শাহকে তীব্র আক্রমণ অধীরের

হোলির পর আজ থেকে আবার শুরু হল অধিবেশন। হোলির ছুটির আগে কংগ্রেস দিল্লির হিংসার জন্য বিজেপিকে দায়ী করেছিল এবং অমিত শাহ-র পদত্যাগের ও দাবি জানিয়েছিল। সুতরাং হোলির পর প্রথম অধিবেশনে দিল্লির হিংসা নিয়ে যে কথা হবে তা সবারই জানা ছিল। বর্তমানে কংগ্রেসের অবস্থা একটু নড়বড়ে হলেও বুধবার লোকসভার অধিবেশনে কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী দিল্লির হিংসা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করেন। তাকে সমর্থন করেন তৃণমূলের সৌগত রায়। বিজেপির মিনাক্ষী লেখি অবশ্য বিরোধীদের জবাব দিতে পিছপা হননি।

অধীর চৌধুরী অমিত শাহকে উদ্দেশ্য করে বলেন যে ভারত সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাব দিতে হবে যে তিন দিন ধরে দিল্লির হিংসা কিভাবে চলল? দিল্লি যখন অগ্নিগর্ভ তখন অমিত শাহ কি করছিলেন? তাকে সমর্থন করেন তৃণমূলের সাংসদ সৌগত রায়, ও ডেরেক ও’ ব্রায়েন। তবে কংগ্রেসের দলনেতার বক্তব্যের জবাব দিয়ে বিজেপি সাংসদ মীনাক্ষী লেখি বলেন যে কিছু মানুষের আগুন জ্বালানোর স্বভাব আছে। তার কাছে দেশের হিংসার জন্য করা দায়ী ছিল সব তথ্য রয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুন : বিজেপি পরিবারে আমাকে জায়গা দেওয়ার জন্য মোদী ও শাহকে ধন্যবাদ : সিন্ধিয়া

তিনি আরো বলেছেন, “৩৬ ঘন্টার মধ্যে বিজেপি দিল্লির হিংসা নিয়ন্ত্রণ করেছিল।” বুধবার বিকেলে দিল্লি হিংসা নিয়ে সংসদে বক্তব্য রাখার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026