আইপিএলের আগে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে। ঘরের মাঠে প্রোটিয়াদের মুখোমুখি হবে তারা। নিউজিল্যান্ড সফরে একদিনের সিরিজে লজ্জাজনক ভাবে হোয়াইটওয়াশ হয়েছে ভারতীয় দল। আগামীকাল ১২ মার্চ ধরমশালায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হতে চলেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগেরবার ২০১৫ সালে ঘরের মাঠে ৩-২ ব্যবধানে হেরেছিল ভারত। এবার তাই জয়ের জন্য মরিয়া হয়ে ঝাঁপাবে কোহলি ব্রিগেড। প্রথম একদিনের ম্যাচে বেশ কয়েকটি পরিবর্তন হতে চলেছে।
চোট সারিয়ে দলে ফিরেছেন হার্দিক পান্ড্য, শিখর ধাওয়ান এবং ভুবনেশ্বর কুমার। তিন জনেই যে প্রথম একাদশে জায়গা করে নেবে তা বলার অপেক্ষা রাখে না। অস্ট্রেলিয়া সিরিজ তারপর নিউজিল্যান্ডেও সীমিত ওভারের ক্রিকেটে উইকেট রক্ষকের দায়িত্ব সামলাতে দেখা গেছে কে এল রাহুলকে। এবারও তাকেই উইকেটের পেছনে দেখা যাবে বলে আশা করা যাচ্ছে যদিও দলে রয়েছেন ঋষভ পন্ত।
আরও পড়ুন : আইপিএল নিয়ে সংশয়, বন্ধ হতে পারে এবছরের টুর্নামেন্ট
কে এল রাহুল উইকেটরক্ষকের দায়িত্ব সামলালে বাড়তি একজন ব্যাটসম্যান খেলাতে পারছে ভারত এছাড়া পন্ত সেভাবে ভারতীয় দলে নিজেকে মেলে ধরতে পারেননি। রোহিত শর্মা দলে না থাকায় পৃথ্বী শ আরও একটি সুযোগ পেতে পারেন অথবা শুভমন গিলের কাছে এক সুযোগ আসতে পারে।
সম্ভাব্য ভারতীয় একাদশ
শিখর ধাওয়ান, পৃথ্বী শ/শুভমন গিল, বিরাট কোহলি(অধিনায়ক), শ্রেয়স আইয়ার, কে এল রাহুল(উইকেটরক্ষকক), মনীশ পান্ডে, হার্দিক পান্ড্য, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল/কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…