বিনোদন

ক্যানসার যুদ্ধে পরাজয়, ৩৫ বছরে প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী

বিনোদন জগতে একের পর এক খারাপ খবর। ক্যানসারের সঙ্গে দীর্ঘ ৯ বছর যুদ্ধ চালিয়ে যাওয়ার পর হেরে গেলেন মলয়ালাম তরুণ অভিনেত্রী সারন্যা শশী। মৃত্যুর সময়ে অভিনেত্রীর বয়স হয়েছিল ৩৫ বছর। কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী। সপ্তাহ খানেক আগেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। তবে শেষ রক্ষা হল না।

জানা যায়, করোনা থেকে সুস্থ হয়ে অভিনেত্রী বাড়ি ফিরে আসার পর তাঁর করোনা পরবর্তী কিছু সমস্যা দেখা যায়। দিন যত যায় অভিমেত্রীর শারীরিক অবস্থার অবনতি হয়। অত্যাধিক পরিমাণে নেমে যায় শরীরের সোডিয়ামের মাত্রা। এরপরই তাঁকে বেসরকারি হাসপাতালে আবার ভর্তি করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। সোমবার দুপুরে কেরলের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ক্যানসারের সঙ্গে দীর্ঘ ৯ বছরের লড়াই শেষ হয়ে যায়।

২০১২ সাল থেকে কর্কট রোগে আক্রান্ত হন অভিনেত্রী। এই মারণ রোগের কারণে তাঁর মোট ১১টি অস্ত্রোপচার হয়েছে তাঁর। চিকিৎসার জন্য আর্থিক সমস্যায় ভুগছিলেন। নিজের চিকিৎসার জন্য তিনি সাহায্য প্রার্থনা করেছিলেন ইন্ড্রাস্টির বন্ধুদের কাছে। তাঁর পাশে এসে দাড়িয়েছিল ইন্ডাস্ট্রির একাধিক সহকর্মী। অবশেষে দীর্ঘ লড়াইয়ের অবসান ঘটেছে।

মলয়ালাম ইন্ডাস্ট্রিতে ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ ছিলেন সারন্যা। ‘মান্থারকোডি’, ‘সীতা’ সহ বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। বম্বে, থালাপাভুসহ বেশ কিছু আঞ্চলিক ছবিতে কাজ করেছেন তিনি। অভিনেত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইন্ডস্ট্রির বহু কলাকুশলী। মালায়াম ইন্ড্রাস্টিতে এখন শোকের ছায়া।

 

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026