দেশ

উচ্চমাধ্যমিকে অনুত্তীর্ণ ছাত্রীদের বিক্ষোভ, জবাবে ‘লাঠিপেটা’ করলেন আধিকারিক, তুমুল বিতর্ক

এবারে উচ্চ মাধ্যমিকে অনুত্তীর্ণ ছাত্রীদের ওপর মারধরের অভিযোগ উঠল একজন আধিকারিক এর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ঝাড়খন্ডে। এখানে একটা ক্যামেরা এবং সাংবাদিকদের সামনে দ্বাদশ শ্রেণীতে ফেল করা ছাত্রীদের লাঠি পেটা করলেন একজন আধিকারিক। ঘটনাটি সামনে আসা মাত্রই ঝাড়খণ্ডের ওই প্রশাসনিক কর্তারা রীতিমতো সমস্যার মধ্যে পড়েছেন।

ছাত্রীরা ঝাড়খন্ড একাডেমিক কাউন্সিলের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন এই দিন। তারা অভিযোগ করেন, যখন তারা নিজেদের অভিযোগ জানাতে জেলাশাসকের ঘরের সামনে জন তখন তাদেরকে লাঠিপেটা করে শাসকের দপ্তরে থেকে বের করে দেওয়া হয়। ছাত্রীদের বিরুদ্ধে এরকম আচরণ হওয়ায় স্বভাবতই সমস্যার মধ্যে পড়েছে ঝারখন সরকার।

ইতিমধ্যেই যে আধিকারিক এই অমানবিক আচরণ করেছেন তার গ্রেফতারির দাবি উঠেছে। ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে প্রশ্ন উঠেছে আধিকারিকের এহেন আচরণ নিয়ে। যখন ছাত্রীদের মারতে মারতে সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে আনা হয় তখন সেখানে অনেকগুলো ক্যামেরা ছিল এবং অনেক সাংবাদিক উপস্থিত ছিলেন সেই সময়। ফলে এই ঘটনার প্রত্যক্ষদর্শীর অভাব হবে না। কিন্তু সবকিছু উপেক্ষা করে হঠাৎ করে ছাত্রীদের মারতে মারতে বের করে দেওয়া হয়েছে কেন বলে অভিযোগ জানিয়েছেন তারা?

গত শুক্রবার যখন দশম এবং দ্বাদশ শ্রেণীতে অনুত্তীর্ণ ছাত্রীরা পরীক্ষার দাবি নিয়ে সরব হয়েছিলেন সেই সময়ে মহিলা পুলিশ আধিকারিক তাদের দিকে তেড়ে যান লাঠি নিয়ে। সেই সময়ও আবার বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। অর্থাৎ ঝাড়খন্ডে ছাত্রীদের বিরুদ্ধে আক্রমণের ঘটনা এই প্রথম নয় এর আগেও ঘটেছে বহুবার।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026