দ্রুত ছড়াচ্ছে এই মারণ রোগ। বাদ যাচ্ছেন না কেউই। টলিউডে এখনও পর্যন্ত অনেকে কোভিড-১৯ এর শিকার হয়েছেন, অনেকে সুস্থ হয়েও উঠেছেন। তবে এবারে করোনার প্রকোপ মাথায় নিয়ে হাসপাতালে ভর্তি হলেন কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন বাংলা সিনেমার প্রবাদপ্রতীম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। এরপর তাঁর কোভিড টেস্ট করানো হয়। বর্তমানে তিনি এক বেসরকারি হাসপাতালের চিকিৎসাধীন। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল।
মঙ্গলবারে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬১,২৬৭ জনের শরীরে মিলেছে করোনাভাইরাস। নতুন করে সংক্রমিতের মোট সংখ্যা ৬৬,৮৫,০৮৩ জন। এখনও চিকিত্সাধীন ৯,১৯,০২৩ জন। তবে, সুস্থতার হার বেশি। এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৫৬,৬২,৪৯১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৫, ৭৮৭ জন। এখনও পর্যন্ত দেশে সুস্থতার হার ৮৪.৭০%। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,০৩,৫৬৯। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮৮৪ জনের। মৃতের হার এখনও পর্যন্ত ১.৫৫ শতাংশ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…