কলকাতা: রাজ চক্রবর্তী, কোয়েল মল্লিক, নিসপাল সিং রানে, রঞ্জিত মল্লিক, সোহম চক্রবর্তীর পর করোনায় আক্রান্ত হলেন টলিউডের বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই তার শরীরে করোনার উপসর্গ দেখা মিলেছিল। অবশেষে গতকাল, সোমবার রাতে মধ্য কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তার নামে একটি বেড বুক করা হয়। আর আজ, মঙ্গলবার সেই হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, আপাতত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে বলে খবর। জানা গিয়েছে তার পরিবারের লোকজনও আপাতত হোম আইসোলেশনে রয়েছেন। বর্ষীয়ান অভিনেতার করোনায় আক্রান্ত হওয়ায় চিন্তায় পড়েছেন কলাকুশলীরা। সকলেই তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…