দুবাই: লক্ষ্যমাত্রা ছিল ১৯৭। কিন্তু সেটাও শেষ পর্যন্ত করতে পারল না রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দিল্লি ক্যাপিটালসের হয়ে বল হাতে কাগিসো রাবাদা একাই ‘ভিলেন’ হয়ে উঠলেন আরসিবি দলের কাছে। তিনি একাই যেভাবে ব্যাঙ্গালোরের ব্যাটিং লাইনআপকে কার্যত ধরাশায়ী করেছেন, তা প্রশংসারযোগ্য। এর ফলে ৫৯ রানে বিরাট কোহলির দলের থেকে ছিনিয়ে নিয়ে আইপিএলের লিগ টেবিলের শীর্ষে পৌঁছে গেল দিল্লি ক্যাপিটালস।
এ দিন প্রথমে ব্যাট করে ১৯৬ তুলেছিল দিল্লি৷ ব্যাঙ্গালোরের লক্ষ্য ছিল ১৯৭৷ কিন্তু বড় রান তাড়া করতে গিয়ে শুরু থেকেই পরের পর উইকেট হারাতে থাকে ব্যাঙ্গালোর৷ তরুণ দেবদত্ত পাডিকল থেকে শুরু করে অভিজ্ঞ অ্যারন ফিঞ্চ, ডিভিলিয়ার্স বা বিরাট কোহলি- রান পাননি কেউই৷ ফলে আবারও হারের মুখ দেখতে হল বিরাট কোহলির দলকে৷ ৩৯ বলে ৪৩ করে দলের হয়ে সর্বোচ্চ রান করেন বিরাট কোহলিই৷
শুধু তাই নয়, এই রান করার ফলে এক অনন্য নজির গড়লেন ক্যাপ্টেন কোহলি। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ন’হাজার রানের মাইলস্টোন ছুঁয়েছেন বিরাট। এর ফলে দলগত জয় না পেলেও ব্যক্তিগত জয় দিয়ে কিছুটা হলেও নিজের ভক্তদের খুশি করতে পেরেছেন তিনি।
পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। উপভোক্তাদের সুবিধা নিশ্চিত করতে…
ভারতীয় মুদ্রা বাজারে বড় ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। দীর্ঘদিন চাপের মধ্যে থাকার পর মার্কিন ডলারের…
পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বড় সুখবর। আগামী ১ জুন ২০২৬ থেকে রাজ্যের সরকারি বাসে মহিলারা বিনামূল্যে…
আইপিএলের হাইভোল্টেজ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার আগে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য প্রথম একাদশ নিয়ে…
ভারতের রেল ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। ভারতীয় রেল প্রস্তাবিত বুলেট ট্রেনের নতুন ডিজাইন সামনে…
আইপিএল ২০২৬-এ ক্রিকেটপ্রেমীদের জন্য বড় চমক এনে দিলেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে…