বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা এই মুহূর্তে অত্যন্ত সঙ্কটজনক। কিছুক্ষণ আগেই বেলভিউ হাসপাতাল সূত্রে জানা গেছে , আজ তাঁর এম.আর.আই হয়েছে। এম.আর.আই রিপোর্টে জানা গেছে , সৌমিত্রবাবুর পুরানো ক্যান্সার ছড়িয়ে গেছে তাঁর ফুসফুস ও মস্তিষ্কে। এছাড়াও তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ক্রমশ কমছে। এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা চিকিৎসকদের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। সৌমিত্রবাবুর মূত্রথলিতেও সংক্রমণ রয়েছে। এই মুহূর্তে কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা বেড়েছে সৌমিত্রবাবুর শরীরে । তাঁকে বাইপাপ ভেন্টিলেশনে রাখা হয়েছে।
পয়লা অক্টোবর থেকে অসুস্থ ছিলেন সৌমিত্রবাবু। জ্বর-সর্দির মত উপসর্গ ছিল তাঁর। কোভিড টেস্ট করা হলে জানা যায় , তিনি করোনা পজিটিভ। গত 6 অক্টোবর তাঁকে বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়। বেলভিউ হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী 16 জন চিকিৎসকের একটি টিম তাঁকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রেখেছে।
হাসপাতালে ভর্তি হবার পর বর্ষীয়ান অভিনেতার ক্ষিদে ছিল না। কিন্তু তাঁর ঘুম ঠিকঠাক হচ্ছিল। সিটি স্ক্যান করে প্রথমে তাঁর বুকে কিছু পাওয়া যায়নি। এমনকি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে সৌমিত্রবাবুর শরীরে দুইবার প্লাজমা থেরাপি করা হয়েছে। এর ফলে তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। কিন্তু আজ বিকাল থেকে অক্সিজেনের মাত্রা ক্রমশ কমতে থাকে সৌমিত্রবাবুর শরীরে। চিকিৎসকরা জানিয়েছেন যে,সৌমিত্রবাবু খুব ভালো নেই।
বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…
স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…
ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…
রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…
রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…
টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…