জ্যোতিষ

আজ ১৩ই অক্টোবর, জানুন আজকের রাশিফল

মেষ – আপনি কি মামলা মোকদ্দমার সঙ্গে যুক্ত? তবে আজকের দিনটি আপনার জন্য সঠিক না হওয়ার সম্ভবনা রয়েছে। মামলায় হেরে যেতে পারেন। তবে যদি আপনি ন্যায়ের পথে চলেন তবে আপনার জয় নিশ্চিত। আর্থিক সমস্যার মুখোমুখি হতে পারেন আপনি আজ। শরীর মোটামুটি সাথ দেবে আপনাকে। যেহেতু আজ একাদশী, চাইলে আপনি এই দিনটি নিরামিষ আহার করে অতিবাহিত করতে পারেন। প্রেমের দিক থেকে আজকের দিনটি শুভ।

বৃষ – পরিবারের লোকজনদের প্রতি যত্নবান হন। আপনার পরিবারের কারোর স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। সম্ভব হলে চিকিৎসকের ফোন নম্বর নিজের ফোন বুকে রাখুন। স্ত্রীর ব্যাপারে অযথা নাক গলাবেন না, স্বাধীনতা দিন। আজ আপনি আপনার অর্থ অপ্রত্যাশিতভাবে ফেরত পেতে পারেন। আপনার অর্থভাগ্য ভালো। শুধু পারিবারিক কলহ এড়িয়ে চলুন। সম্ভব হলে আপনিও একাদশী পালন করতে পারেন অথবা নিরামিষ আহার করতে পারেন।

মিথুন – আজ আপনার আয়ের থেকে ব্যয় বেশি হবে। পকেট বাচিয়ে করছ করুন। অথবা কোন সৎকার্যে ব্যয় করুন। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে। অযথা কলহে জড়িয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে আপনার। মাথা ঠাণ্ডা রাখুন। প্রয়োজন হলে আজকের কাজ মুলতুবী রাখুন। আজকের জন্য আপনার শুভ রং হলুদ। আপনি দুধের সঙ্গে হলুদ মিশিয়ে খেতে পারেন অথবা হলুদ রঙের পোশাক পরিধান করতে পারেন।

কর্কট – আজ আপনার কপালে বড় ফাঁড়ার যোগ রয়েছে। আজ মঙ্গলবার, আপনি চাইলে আজ শুদ্ধ মনে হনুমান চালিশা পাঠ করতে পারেন। কমলা সিঁদুর কপালে ছোঁয়াবেন। ভারতীয় মত অনুযায়ী মৃত্যুঞ্জয় কবচ ধারণ করতে পারেন। আজকে আপনার কাছের মানুষজন আপনার কাছে আসার চেষ্টা করবে, তাই প্রেমের ভাগ্য আজ ভালো। নিজের ভালবাসার মানুষকে একটু বেশি সময় দিন।

সিংহ – চাকুরীজীবীদের জন্য আজকের দিনটি শুভ নয়। অকারণে বসের গালিমন্দ শুনতে পারেন। তাই মাথা ঠাণ্ডা রাখুন, ধৈর্য ধরুন। এখনও যারা বেকার তাদের ভাল কাজ পাওয়ার জন্য আরও বেশি পরিশ্রম করা দরকার। আত্মীয়দের থেকে আপনি আজ অপ্রত্যাশিত উপহার পেতে পারেন। সম্ভব হলে আপনি আজ হনুমান চালিশা পাঠ করতে পারেন কমলা সিঁদুর সহযোগে। প্রেমের দিক থেকে আপনার আজকের দিনটি শুভ। তাড়াহুড়ো করবেন না, আজ আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে চমকে দেওয়ার মত কোন কাজ করতে পারেন।

কন্যা – আজ সারাদিন আপনার মন চঞ্চল থাকবে। আপনি কোন কাজ আজ মন দিয়ে করতে পারবেন না। পুরনো কথা বা ঘটনা আজ আপনার মনকে নাড়িয়ে দিতে পারে। তাই সম্ভব হলে গান শুনুন অথবা গল্পের বই পড়ুন। আজ একাদশী ও মঙ্গলবার। তাই আপনি হনুমান চালিশা পাঠ করতে পারেন কমলা সিঁদুর সহযোগে। নিরামিষ আহার চাইলে করতে পারেন। আর্থিক দিক থেকে আপনি আজ লাভবান হতে পারেন। বকেয়া টাকা উদ্ধার করতে পারবেন।

তুলা – প্রেমের জন্য আজকের দিনটি একদম ঠিক নয়। আজ যদি আপনার ডেট থাকে তবে তা ক্যান্সেল করুন। সম্ভব হলে ফোনে বাক্যালাপ করুন। মাথা ঠাণ্ডা রাখার প্রয়াস করুন। শরীরের দিকে নজর দিন। উচ্চ রক্তচাপের যাদের সমস্যা আছে, তাঁদের জন্য আজকের দিনটি সঠিক নয়। ঠাণ্ডা দুধ ও ফল খান আজ। সম্ভব হলে হনুমান চালিশা কমলা সিঁদুর সহযোগে পড়তে পারেন।

বৃশ্চিক – আপনি যদি কোন তর্ক মূলক অনুষ্ঠানে যান তবে বিজয়ের সম্ভবনা রয়েছে। যারা বিদ্যার্থী তাঁদের জন্যেও আজকের দিনটি শুভ। আপনার যদি খেয়ালী আচরণ থাকে তবে তা সামলান। ভিড় এড়িয়ে চলুন, বেকার বিতর্কে জড়িয়ে যেতে পারেন। অর্থভাগ্য আজ আপনার ভালো। জয়ের সম্ভবনা রয়েছে। আপনি আজ কোন কাজে যাওয়ার আগে মা-বাবার আশীর্বাদ নিয়ে এগোতে পারেন। সম্ভব হলে আজ একবার হনুমান চালিশা পাঠ করে নিতে পারেন কমলা সিঁদুর সহযোগে।

ধনু – পকেট ও মানি ব্যাগ সামলে রাখুন। আজ আপনার কোন কারণে অর্থ খোয়া যেতে পারে। আকস্মিক প্রেমঘটিত সাক্ষাৎ আপনাকে বিভ্রান্ত করতে পারে। আপনার পরিচিত বন্ধুদের মাধ্যমে কাজের সুযোগ আসতে পারে। আজকে আপনাকে হঠাৎই অনিচ্ছাসই যাত্রা করতে হতে পারে যেকারণে বাড়ির লোকেদের সাথে আপনার সময় কাটানোর পরিকল্পনা খারাপ হতে পারে। আজ আপনি সাদা রঙের পোশাক পরিধান করতে পারেন এবং হনুমান চালিশা পাঠ করতে পারেন কমলা সিঁদুর সহযোগে।

মকর – আপনি যদি চাকুরীজীবী হয়ে থাকেন তবে পদন্নোতির সম্ভবনা রয়েছে আপনার। বসের প্রশংসা পেতে পারেন। এর পাশাপাশি আপনি নতুন প্রেমে জড়িয়ে যেতে পারেন। কেউ আপনাকে উস্কাতে পারে। তাই প্রথম থেকেই সাবধান থাকুন। নিজের শরীরের প্রতি যত্ন নিন। আপনার পিতা-মাতার স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। তাই প্রয়োজন হলে তাঁদের আজ হনুমান চালিশা পাঠ করতে বলুন। রাত্রে তাঁদের ঠাণ্ডা দুধ পরিবেশন করুন।

কুম্ভ – আপনার গোটা দিনটি আজ চনমনে, উৎসাহে ভরা থাকবে। জমিয়ে প্রেম করুন, বন্ধুদের সঙ্গে আড্ডা দিন। অর্থভাগ্য ভালো। তবে আপনার শরীর ঠিক যাবে না আজ। সর্দি কাশিতে ভুগতে পারেন। আপনি যদি মিউজিক অথবা আর্টের সঙ্গে যুক্ত থাকেন তবে তাতে সাফল্য পাবেন। আজকের জন্য আপনার শুভ রং নীল। হালকা নীল বর্ণের পোশাক পড়ে আপনি হনুমান চালিশা পাঠ করতে পারেন। সম্ভব হলে কমলা সিঁদুর কপালে ছুঁইয়ে নিতে পারেন।

মীন – এই রাশির জাতক জাতিকাদের ফাঁড়া আছে। আগুন হতে সাবধান। আপনি যদি গ্যাস জ্বালাতে না পারেন তবে দূরে থাকুন। ঘরে মোমবাতি বা প্রদীপ ও ধুপকাঠি ধরালে তা থেকে সাবধান থাকুন। মাথা ঠাণ্ডা রাখুন। আপনার মন আজ সারাদিন বিচলিত থাকবে। আপনি আজ নিজের জন্য সময় বের করতে পারেন, হালকা মিউজিক শুনুন অথবা কাছাকাছি কোন জায়গা থেকে ঘুরে আসতে পারেন।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026