বিনোদন

উপভোগ করছেন মাতৃত্বের স্বাদ, ছোট্ট ইউভানের ছবি শেয়ার করলেন রাজ

শুভশ্রী মা হওয়ার পর থেকেই পরিচালক রাজ চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় অধিকাংশ সময় শুভশ্রী ও ইউভানের বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করতে শুরু করেছেন। রাজকে কখনো সোশ্যাল মিডিয়ায় এত অ্যাকটিভ থাকতে দেখা যায়নি। সম্প্রতি রাজ একটি ছবি শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে, ইউভান, শুভশ্রীর একটি আঙুল ধরে রয়েছে। ছবি শেয়ার করে রাজ বলেছেন যে ,ছেলে একদম মা-ঘেঁষা হয়েছে।

সেলিব্রিটি জুটি রাজ ও শুভশ্রীর একমাত্র ছেলে ইউভানের জন্ম হয়েছে কিছুদিন আগে। তার আগে রাজের পরিবারে নেমে এসেছিল দুঃসময়। কার্ডিয়াক অ্যারেস্ট ও করোনার ফলে মৃত্যু হয় রাজের বাবার। রাজের পুরো পরিবার বেশ কিছু সময়ের জন্য কোয়ারেন্টিনে ছিলেন। এরপর জন্ম হয় ইউভানের। রাজের পরিবার এখন ইউভানকে নিয়ে ব্যস্ত। শুভশ্রীও উপভোগ করছেন মাতৃত্বের স্বাদ।

খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে শুভশ্রী ও পরমব্রত অভিনীত ফিল্ম ‘ হাবজি গাবজি’। মা হওয়ার পর এটিই প্রথম ফিল্ম হতে চলেছে শুভশ্রীর। রাজ চক্রবর্তীর পরিচালনায় এই ছবিতে শুভশ্রী ও পরমব্রত অভিনয় করছেন স্বামী-স্ত্রীর ভূমিকায়। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে সামন্তক দ্যুতি মৈত্রকে। এর আগে তাঁকে মাছের ঝোল,বরুণবাবুর বন্ধুর মত কিছু ফিল্মে।সামন্তকের ছেলেবেলার চরিত্রে অভিনয় করছে অভিনেতা কাঞ্চন মল্লিকের ছেলে আয়ুষ। অনলাইন গেমের প্রতি বিভিন্ন বয়সের গেমারদের আসক্তি নিয়ে তৈরি হয়েছে এই ফিল্ম।এই ফিল্মের গল্পের বিষয়ে এর বেশি কিছু বলতে নারাজ পরিচালক।

শুভশ্রীর প্রেগনেন্সির প্রথম মাসের মধ্যেই শেষ হয়ে গিয়েছিল রাজ চক্রবর্তী পরিচালিত ‘হাবজি গাবজি’র শুটিং। এই ছবির কিছুটা অংশের শুটিং হয়েছে উত্তরবঙ্গে। ‘প্রলয়’ছবির পর পরিচালক-হিরো জুটি হিসেবে পরমব্রত ও রাজ কাজ করলেন ‘হাবজি গাবজি’-তে। চলতি বছরের বড়দিনে মুক্তি পাবে ‘হাবজি গাবজি’।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026