লন্ডনের ঠান্ডায় দেখা হল টলি টাউনের দুই হট নায়িকা মিমি চক্রবর্তী ও নুসরত জাহানের। দুই জনে একসঙ্গে এনজয় করলেন লন্ডনের ঠান্ডা আবহাওয়া । লন্ডনের একটি ক্যাফে-তে গিয়ে গরম কফি ও স্ন্যাকস এনজয় করলেন দুই নায়িকা। কিন্তু কোন ক্যাফে তা খোলসা করেননি দুজনে। কাকতালীয়ভাবে মিমি ও নুসরত দুজনেই দুটি আলাদা ফিল্মের শুটিং-এ গেছেন লন্ডনে । দুজনে একসঙ্গে এনজয় করলেও ফিল্মের কাজে কোনো কার্পণ্য করেননি তাঁরা। ‘স্বস্তিক সংকেত’ ছবির শুটিং-এ নুসরত গেছেন লন্ডনে। অপরদিকে ‘বাজি’ ছবির শুটিং-এর জন্য মিমি লন্ডন পৌঁছেছেন। তবে নেটিজেনদের কাছে কাকতালীয় হলেও মিমি-নুসরতের কাছে এটা কাকতালীয় ছিল না। মিমি ও নুসরত দুজনেই আগে থেকেই জানতেন, তাঁদের শুটিং করতে একই সময় লন্ডন যেতে হবে । তাই তাঁরা আগে থেকেই পরিকল্পনা করেছিলেন।
তবে মিমি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি ও নুসরত একসঙ্গে বাইরে গেলে সমস্ত পরিকল্পনা মিমিই করেন। নুসরত ইন্সটাগ্রামে নিজের ও মিমির ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছেন ‘জব উই মেট’। এছাড়া মিমি ও নুসরতের আরো একটি ছবি ভাইরাল হয়েছে যাতে লেখা আছে ‘আস’ ও পাশে একটি হার্ট সাইন-ও দেওয়া রয়েছে।
সম্প্রতি বিয়ে হয়েছে অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান রুহি জৈনের। নুসরতকে তাঁর বিয়ের আগের দিন আইবুড়ো ভাত খাইয়েছিলেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…