বিনোদন

ফুলের বিছানায় শুয়ে ঋতুপর্ণা, পুজো ফ্যাশনে ভাইরাল অভিনেত্রী

ঋতুপর্ণা সেনগুপ্ত মানেই সাবেকিয়ানার সাথে আধুনিকতার ছোঁয়া। কিছুদিন আগেই তাঁর একটি ছবি ভাইরাল হয়েছিল যেখানে ঋতুপর্ণা প্রাচীন শকুন্তলার সাজে ফুলের গয়না পরে, ফুলের সাজি নিয়ে বসে আছেন। নায়িকা তাঁর খোঁপায় ফুল দিয়েছেন। তাঁর পরনে শকুন্তলার স্টাইলে পরা শাড়ি। এবার তাঁর আরেকটি ফটো ভাইরাল হয়েছে যেখানে ফুলের সাজে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। টিউব টপের উপর সাদা ফুল বসিয়ে কারুকার্য করা হয়েছে। ফটোতে ঋতুপর্ণা ফুলের বিছানায় শুয়ে রয়েছেন। তাঁর কোমরের নিচে থেকে পরানো রয়েছে সাবেকি তাঁতের শাড়ি যার আঁচল এলিয়ে রয়েছে একপাশে।ঋতুপর্ণা বরাবর নিজের লুক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে পছন্দ করেন। বয়সের সাথে সাথে তাঁর সৌন্দর্য আরো বেড়েছে।

বর্তমানে ঋতুপর্ণার হাতে বেশি ছবির কাজ না থাকলেও বিভিন্ন ফিল্ম ও ইভেন্টের প্রমোশন-এর কাজ রয়েছে।‘প্রাক্তন’ ও ‘রাজকাহিনী’ ফিল্মে তাঁর অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়েছিল। ঋতুপর্ণার ভক্তরা ঋতুপর্ণাকে এরকম ফিল্মেই সচরাচর দেখতে চান।

লকডাউনের সময় অভিনেত্রী সিঙ্গাপুরে তাঁর পরিবারের কাছে ছিলেন। সেখান থেকে বহু পারিবারিক মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। সিঙ্গাপুরের বাড়িতে তিনি নিজে হাতে সব কাজ করেছেন। তাতেও ক্লান্তি অনুভব করেননি ঋতুপর্ণা।উপরন্তু পরিবারের জন্য বিভিন্ন পদ রান্না করেছেন অভিনেত্রী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026