নিউজ

বাঙালির জীবন থেকে চলে গেলেন অভিনেতা তাপস পাল

প্রয়াত বাংলা সিনেমার বর্ষীয়ান অভিনেতা তাপস পাল। ৬১ বছর বয়সে তার জীবনাবসানে শোকের ছায়া বাংলা চলচ্চিত্র জগতে। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। মঙ্গলবার ভোররাতে জীবনাবসান হয় এই তারকার। পরিবারসূত্রে জানা গেছে দীর্ঘদিন স্নায়ু রোগে ভুগছিলেন তিনি।

রাজনীতিতে তিনি পদার্পণ করেন ২০০১ সালে, তৃণমূল কংগ্রেসের হয়ে ওই বছর এবং ২০০৬ সালে পরপর দুবার বিধানসভা নির্বাচনে জয়ী হন। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন ২০০৯,২০১৪ সালে। ২০১৬ সালের শেষদিকে রোজ ভ্যালি চিটফান্ড কাণ্ডে নাম জড়ায় তার, তাঁকে গ্রেপ্তার করা হয় সেই ঘটনায়। দীর্ঘদিন জেলে থাকার পর তিনি জামিন পান। অসুস্থতার কারণে বিদায় নিয়েছিলেন রাজনীতি থেকে।

আরও পড়ুন : অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক মমতার

একের পর এক সাফল্য এনে দিয়েছিলেন তিনি বাংলা চলচ্চিত্র জগতে। দাদার কীর্তি’ ছবি দিয়ে অভিনয় জীবন শুরু। ‘গুরুদক্ষিণা’, ‘বলিদান’ ‘কড়ি দিয়ে কেনা, ‘সুরের ভুবনে’, মায়া মমতা, সমাপ্তী, চোখের আলোয়, অন্তরঙ্গ, সাহেব, অনুরাগের ছোঁয়া, ভালোবাসা ভালোবাসা, প্রভৃতি একের পর এক চলচ্চিত্রে তার অভিনয় মুগ্ধ করে সকলকে। ২০১৩ সালে ‘খিলাড়ি’ তে শেষ তাকে দেখা য়ায়।  অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও তিনি সাফল্য অর্জন করেছিলেন। তার অকালপ্রয়াণে বাকরুদ্ধ তার পরিবার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026