নিউজ

শীত বিদায় নিলেও থাকছে বৃষ্টির সম্ভাবনা, আগামী ৭২ ঘণ্টার জন্য বড়সড় খবর দিল হাওয়া অফিস

অবশেষে বিদায় নিল শীত। কলকাতা থেকে পুরোপুরিভাবেই বিদায় নিলো শীত। তবে কলকাতা থেকে বিদায় নিলেও জেলায় শীতের আমেজ এখনো কিছুদিন থাকবে। আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই পুরোপুরি ভাবে রাজ্য থেকে শীত বিদায় নেবে। আইএমডি এর চেয়ারম্যান সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এদিন বলেছেন, ‘কলকাতা থেকে শীত বিদায় নিয়েছে। আগামী ৩ দিন কলকাতার আবহাওয়া শুষ্ক থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রির কাছাকাছি থাকবে।’

তবে কলকাতায় ঠান্ডা না থাকলেও জেলাগুলিতে এখনো বেশ কিছুদিন ঠান্ডার আমেজ থাকবে বলে জানিয়েছেন সঞ্জীব বাবু। কলকাতার তাপমাত্রা থেকে জেলাগুলির তাপমাত্রা ২-৩ ডিগ্রি কম থাকবে বলে জানানো হয়েছে। তবে ধীরে ধীরে জেলাগুলি থেকেও শীত পুরোপুরি বিদায় নেবে কিছুদিনের মধ্যেই। আগামী ৩ দিনে উত্তরবঙ্গে হালকা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আরও পড়ুন : ফের রাজ্যজুড়ে বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা

এবছর অন্যান্য বছর গুলির তুলনায় শীত অনেক বেশি দীর্ঘস্থায়ী হয়েছে। ফাল্গুন মাসের শুরুতেও এবছর ভালোই শীত ছিল। বাঙালি এবছর অনেকদিন শীত উপভোগ করছে। তবে শেষ পর্যন্ত শীত বিদায় নিচ্ছে রাজ্য থেকে। রাতে ঠান্ডার আমেজ এখনো কিছুটা থাকলেও এই মুহুর্তে বেলা বাড়ার সাথে সাথে ভালোই গরম পড়া শুরু হয়েছে। শীতের পোশাক ইতিমধ্যেই বাক্সবন্দি করতে হয়েছে। গরম আসছে সেই পূর্বাভাস পাওয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।

Anirban Kundu

Recent Posts

শহরের আরও এক মেট্রো প্রকল্পে গতি! জোকা-ডায়মন্ড হারবার পার্ক রুটে বড় পদক্ষেপ

কলকাতা মেট্রোর সম্প্রসারণে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা জোকা-ডায়মন্ড হারবার…

June 8, 2026

সপ্তম পে কমিশনে ২ লাখ টাকার বেশি হতে পারে বেসিক বেতন! বুঝে নিন পুরো হিসাব

সপ্তম বেতন কমিশন নিয়ে রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরেই উৎসাহ রয়েছে। নতুন বেতন কাঠামো…

June 8, 2026

অবসর ঘোষণা করলেন সূর্যকুমার? ভাইরাল পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া

ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ব্যাটার সূর্যকুমার যাদবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। একটি…

June 7, 2026

৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, দুই বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! জেনে নিন আগামীকালের আবহাওয়া

টানা বৃষ্টিতে অবশেষে স্বস্তি মিলেছে গরমে নাজেহাল বঙ্গবাসীর। গত কয়েকদিনের তীব্র অস্বস্তিকর আবহাওয়ার পর দক্ষিণবঙ্গ…

June 7, 2026

সোনা-রুপোর দামে বড় পতন! কলকাতায় কমল সোনার দাম, রুপো সস্তা ১১ হাজার টাকা

সোনা ও রুপো কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য সুখবর। আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং…

June 7, 2026

কোটি টাকার প্রতারণার অভিযোগে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে FIR, যুক্ত হল জামিনঅযোগ্য ধারা

টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…

June 7, 2026