এভারগ্রীন মাধুরী দীক্ষিত প্রতিবছরের ন্যায় এবছরও এলেন ফিল্মফেয়ারের অতিথি হিসেবে। বলিউডের ড্যান্সিং কুইন যখন ফ্লোরে তখন বিনোদন হবে না তা কী হয়। ৮০ ও ৯০ এর দশকের সেরা অভিনেত্রীদের তিনি অন্যতম। এবছর তার ফিল্মফেয়ারে আসার একটি বিশেষ কারনও রয়েছে।
বহুবছর পর 2019 এ বড়পর্দায় আবারো ক্যামব্যাক করেন মাধুরী, করন জোহরের ড্রিম প্রজেক্ট ও মাল্টিস্টারার সিনেমা ‘কলঙ্ক’ এ অভিনয়ের মাধ্যমে। উল্লেখ্য এই চরিত্রটি প্রথমে করার কথা ছিল শ্রীদেবীর কিন্তু প্রজেক্ট শুরু হওয়ার আগেই তার অকাল প্রয়ানে এই চরিত্রটি মাধুরীর হস্তগত হয়। এর আগে 2016 সালে তিনি ‘গুলাব গ্যাং’ ছবিতে শেষ কাজ করেছেন এবং তার সহ অভিনেত্রী হিসেবে ছিলেন জুহি চাওলা।
আরও পড়ুন : ফিল্মফেয়ারে অভিনব পোশাকে আলিয়া, জিতলেন সেরা অভিনেত্রীর পুরষ্কার
এবারের রেড কার্পেটে মাধুরিকে দেখা গেল অপূর্ব একটি ব্রাইডাল ইভিনিং গাউনে। তার লাস্যময়ী ফিগারে দিব্যি মানিয়েছিল এই সুন্দর পোশাকটি। তিনি এন্ট্রি নেওয়ার সাথে সাথেই সিটিতে ভরে ওঠে ফিল্মফেয়ারের ব্যাকস্টেজ। এবছরের সেরা অভিনেতার পুরষ্কারটি বিজয়ীর হাতে তুলে দেওয়ার জন্য তিনি মঞ্চে আসেন, এই পুরষ্কারটির বিজেতা হন রনবীর সিং। সম্মান হাতে পেয়ে মাধুরীকে আনন্দে জড়িয়ে ধরেন তিনি, ৯০ এর সেই ঝলমলে আবহাওয়া খনিকের জন্য হয়েও স্টেজে ফিরে আসে। বয়সকে হার মানিয়ে চিরতরুনী মাধুরী বলিউডে এভাবেই স্বপ্নের রাজকুমারী হিসেবে বিরাজ করবেন চিরটাকাল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…