আজ সকালে মারা যান বাংলা সিনেমা জগতের প্রবাদপ্রতিম অভিনেতা, তৃণমূলের দুবারের সাংসদ এবং বিধায়ক তাপস পাল। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোক প্রকাশ করে টুইট করেন মুখ্যমন্ত্রী। টুইটে মুখ্যমন্ত্রী বলেন, ‘তাপস পালের মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। বাংলা সিনেমার একজন সুপারস্টার ছিলেন তিনি, ছিলেন তৃণমূল পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য। ওনার স্ত্রী নন্দিনী দেবী এবং মেয়ে সোহিনীকে আমার সমবেদনা জানাই।’
আজ সকালে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন বাংলা সিনেমার প্রবাদপ্রতিম অভিনেতা তাপস পাল। আজ ভোর ৩.৩৫ মিনিট নাগাদ মৃত্যু হয় তার। দীর্ঘদিন হৃদরোগের সমস্যায় ভুগছিলেন তিনি। চিকিৎসার জন্যে গত ১লা ফেব্রুয়ারি তাঁকে মুম্বাইয়ের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই ৬ই ফেব্রুয়ারি পর্যন্ত তিনি ভেন্টিলেশনে ছিলেন। পরিবার সূত্রে জানা যাচ্ছে চিকিৎসার জন্যে তাঁকে আমেরিকা নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু আজ সকালে আবার পরিস্থিতি অবনতি হলে তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন : বাঙালির জীবন থেকে চলে গেলেন অভিনেতা তাপস পাল
তাপস পালের মৃত্যুর খবর আসার পর থেকে শোকস্তব্ধ গোটা টলিউড। তাঁর মৃত্যুর খবর পেয়ে শোকস্তব্ধ অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। সংবাদমাধ্যমে চিরঞ্জিত বলেছেন, ‘আমার ছোট ভাইকে হারালাম। ফিরতে পারলো না ও, চলে গেলো। একটা যুগের শেষ হলো।’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…