সায়ক চক্রবর্তী! বিনোদন জগতের সাথে সাত বছর ধরে যুক্ত। স্টার জলসা হোক কিংবা জি বাংলা দুই চ্যানেলে একের পর এক জনপ্রিয় ধারাবাহিকে নানারকম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা। এই সাত বছরের জার্নিতে মোট ১৭টি ধারাবাহিকে অভিনয় করেছেন সায়ক। ভালো ও খারাপ দুই চরিত্রে সায়ন অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন। সম্প্রতি ‘সাঁঝের বাতি’ ধারাবাহিকে ‘গ্যারি’র ভূমিকায় রয়েছেন সায়ক। অভিনয়ের সঙ্গে যুক্ত যেকোনও কাজ করতে ভালবাসেন তিনি। নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে রিল ভিডিয়োর জন্য বেশ বিখ্যাত সায়ক৷ যেকোনো ট্রেন্ডিং গানে তাল মেলাতে দেখা যায় সায়ককে।
তবে এসবের মাঝেও অভিনেতা কয়েকদিন আগে এক ইউটিউব চ্যানেল খুলে ফেলে। অভিনেতার ঘনিষ্ঠ এক বোন মাম্পি এবং তাঁর বর রাহুলের পরামর্শে প্রিয় বন্ধু রিয়াজের সঙ্গে ইউটিউবে চ্যানেল খুলে ফেললেন সায়ক। সায়কের সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা ব্যপক। তাই তো এখন এই অভিনেতা থেকে সায়ক হয়ে গেলেন জনপ্রিয় ইউটিউবার।
সায়কের এই ইউটিউব চ্যানেল খোলার অন্যতম সঙ্গী হল রিয়াজ লস্কর। দু-জনে উদ্যোগে এক মাস আগে ইউটিউব চ্যানেল ‘Let’s start’ এর পথচলা শুরু করেন। আর মাত্র এক মাসের মধ্যে এই চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা পেরিয়েছে প্রায় ৬৪ হাজারের বেশি। বিভিন্ন রকম মজার ভিডিও শেয়ার করে সাধারণ মানুষকে বিনোদন দেন সায়ক আর রিয়াজ।এই চ্যানেলে ফুড ব্লগিং, লাইফস্টাইল আর ট্রাভেল নিয় নানান কনটেন্ট পরিবেশন করা হয়।
সায়ক তাঁদের ইউটিউব চ্যানেলের বেশিরভাগ কৃতিত্বই দিয়েছেই নিজের কাছের বন্ধু রিয়াজকে। অভিনেতা এক সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘রিয়াজ খুব পরিশ্রম করেন। ইনি থাকেন দক্ষিণ ২৪ পরগণার মগরা হাটে। সেখান থেকে এই করোনা আবহে কলকাতায় আসে নিয়মিত। এইভাবেই একমাস হল Let’s start-এর’ পথচলা।
সায়কের একটি ব্লগে তাঁরই প্রিয় বন্ধু সৌমিতৃষা ওরফে মিঠাই ও ছিলেন সম্প্রতি অভিনেতা নিজের ইউটিউব থেকে উপার্জিত অর্থ দিয়ে বাড়িতে একটি এসিও কিনেছেন। একদিকে ধারাবাহিকের অভিনয় আর অন্যদিকে ইউটিউব চ্যানেলের কাজ করছেন সায়ক। এত ব্যস্ততার মাঝে ওয়েব সিরিজেও অভিষেজ করবেন সায়ক। অভিনেতা অভিজ্ঞান মুখোপাধ্যায়ের ‘ফ্যান্টাজিম’ ওয়েব সিরিজের তৃতীয় সিজনে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন সায়ক। গল্পের নাম ‘জাল’। জি ৫-এ মুক্তি পাবে এই ওয়েব সিরিজ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…