বিনোদন

Karan Singh Chhabra: ছোট্ট ভুল করার জন্য এয়ারপোর্টে এক তরুণীর কাছে এই অভিনেতাকে চড় খেতে হল! ভাইরাল ভিডিও

ইন্টারনেটের যুগে সবথেকে জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার কোনো ভিডিও ভাইরাল শব্দটি। সোশ্যাল মিডিয়ায় আসার পর থেকে সেলিব্রেটি আর সাধারণ মানুষের বিনোদন থেকে ট্যালেন্ট হাট সব কিছু ঠিকানা এক হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়া এমন এক প্ল্যাটফর্ম যেখানে অনেকে নিজের গুনাবলী স্বাচ্ছন্দ্যে প্রকাশ হয়। আবার অনেক অন্যায় জিনিস ও প্রকাশ পায়। অন্যায় দেখে অনেকে গর্জে ওঠে। যেমন দিন কয়েক আগে লখনউয়ের ট্রাফিক সিগন্যালে এক তরুণী বিনা কারণে একের পর এক চড় কষিয়েছিল এক ক্যাব চালককে। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই অনেকে নিজেদের মতো করে প্রতিবাদ জানায়।

এরকম একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো। তবে এবারে ক্যাব চালক নয়, অভিনেতা চড় খেলেন। মুম্বাই
এয়ারপোর্টের মধ্যে জনপ্রিয় টেলি অভিনেতা করণ সিং ছাবরা মার খেলেন। অভিনেতাকে একের পর এক থাপ্পড় মারতে দেখা গেল এক তরুণীকে। সেখানে করণের সাথে উপস্থিত ছিলেন অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায় এবং গুরমিত চৌধুরিও।

তবে প্রথমে ওউ ভিডিও দেখলে অনেকে চমকে যাবেন। কিন্তু এই অভিনেতার মার খাওয়া আর ক্যাব ড্রাইভারের চড় খাওয়া এক নয়। আসলে করণ না জেনে শুনে মার খাননি বরং তিনি লখনউর ক্যাব ড্রাইভারের মার খাওয়ার কাণ্ডটির নাট্য রূপে প্রকাশ করলেন করণ ও তাঁর বন্ধুরা। আসলে তাঁরা লখনউর ঘটনার তীব্র প্রতিবাদ জানালেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, এয়ারপোর্টের ভিতর করণ ট্রলি নিয়ে যাওয়ার সময় এক তরুণীর পায়ে টক্কর লেগে যায়। এরপরই হিংসাত্মক হয়ে উঠে সেই তরুণী চড় কষাতে থাকেন করণকে। মাস্কে মুখ ঢাকা এই তরুণী হলেন ডান্সার স্বপ্না সূর্য বংশী। ডান্স ইন্ডিয়া ডান্সের অন্যতম প্রতিযোগী ছিলেন স্বপ্না, জারা ‘নাচকে দিখা’র ট্রফিও জিতেছিলেন। আর এই ঘটনা লেন্সবন্দী করলেন গুরমিত। তবে এই থাপ্পড় কাণ্ড দেখে হতবাক করণের বন্ধু দেবিনা। তিনি তো নিজের স্বামী গুরমিতের কাছে প্রশ্নও করে বসেন, ‘এটা কী ঘটল?’। তবে এই নাটকীয় পুরো ঘটনাটি নিজের সেলফোনে লেন্সবন্দি করেন গুরমিত। তবে অভিনেতার এই অভিনব প্রয়াস দেখে অনেকে প্রশংসা করেছেন। তুমুল ভাইরাল হয় এই ভিডিও।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026