বিনোদন

Aindrila Sharma: ক্যানসারের ধকল শরীরে, অস্ত্রোপচারের পাঁচ মাস পর মায়ের আবদারে নাচলেন অভিনেত্রী ঐন্দ্রিলা

নতুন বছরের শুরুর দিকেই বিরাট ঝড় বয়ে গিয়েছে অভিনেত্রী ঐন্দ্রিলার জীবনে গত ফেব্রুয়ারি মাসে দ্বিতীয়বার ক্যান্সারে অসুস্থ হয়ে পড়েন ঐন্দ্রিলা। প্রথমে জানা গিয়েছিল অভিনেত্রীর ফুসফুসে টিউমার ধরা পড়ে, পরে জানা যায় তাঁর শরীরে ফিরে এসেছে ক্যানসার। দ্বিতীয় বার ক্যান্সারের খবর পেতেই হাসপাতালের মধ্যে কেঁদে ফেলেছিলেন অভিনেত্রী। গত ছয় মাস ধরে সেই লড়াই চলছে। আর এই লড়াতে রয়েছে অভিনেত্রীর কাছের মানুষেরা। মে মাসে ঐন্দ্রিলার ফুসফুসে বাসা বাঁধা ক্যানসারাস টিউমারটিকে নিখুঁত দক্ষতায় অস্ত্রপ্রচার করেন চিকিৎসকরা। অস্ত্রোপচারে বাদ গিয়েছে অর্ধেক ফুসফুস।

দীর্ঘ পাঁচ মাস পর এখন ঐন্দ্রিলা আগের থেকে একটু ভালো আছেন। অভিনেত্রী মনের জোর বরবারই এক নতুন শিক্ষা দিয়ে যায় সকলকে। যেভাবে তিনি হাসি মুখে ক্যানসারের সাথে লড়াই করে চলেছেন, তা হাজার হাজার ক্যান্সার রোগীর অনুপ্রেরণা তিনি। আর অভিনেত্রীর অনুপ্রেরণা হল তাঁর বাবা, মা, দিদি আর প্রেমিক সব্যসাচী। পর্দার বামাক্ষ্যাপা ওরফে সব্যসাচী একদিকে ধারাবাহিকের শ্যুটিং আর অন্যদিকে ঐন্দ্রিলার খেয়াল রাখছেন। দুজনের প্রেমও নেটপাড়ার কাছে ‘কাপল গোল’। সোমবার সোশ্যাল মিডিয়ায় ফের পোস্ট করলেন ‘জিয়ন কাঠি’র নায়িকা। সবার সঙ্গে ভাগ করে নিলেন নিজের একটি নাচের ভিডিও। 

মায়ের আবদারেই ঐন্দ্রিলা অসুস্থ হওয়ার পর প্রথম এই নাচ করলেন। নিজের নাচের ভিডিয়োর সাথে দিয়েছেন একটি দীর্ঘ নোট। যাতে উল্লেখ করেছেন,ছোট থেকেই নাচের ভক্ত তিনি। প্রশিক্ষণপ্রাপ্ত নৃত‍্যশিল্পী হয়েছেন তিনি। ছোটবেলায় নাচের স্কুলেই সারাদিন কাটত তাঁর। এ জন‍্য অবশ‍্য মায়ের কাছে বকাও খেতে হত। তারপর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেমনটা হয়, নাচ করা অনেকটাই কমিয়ে দিয়েছিলেন ঐন্দ্রিলা। অভিনয়ের জন‍্য এবং মায়ের আবদারেই যেটুকু করতেন। এবারেও তাঁর মা নাচ দেখতে চেয়েছেন ।

অভিনেত্রী আরো লেখেন, ‘অপারেশন এর পর যখন জ্ঞান ফিরলো ভেবেছিলাম আর হয়তো কোনোদিন নাচ করতে পারবোই না। কিন্তু আজ অপারেশন এর ৫ মাস পরে আবারও মা এর আবদারে প্রথমবার নাচ করলাম। যদিও পা এ গ্রিপ কম ,তাই ভালো খারাপ কি হয়েছে জানি না, তবে মনটা খুব ভালো লাগছে ।মনে হলো যেন আবার পুরোনো আমিকে খুঁজে পেলাম’। ঐন্দ্রিলার নাচ দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সপ্তর্ষি মৌলিক, প্রত‍্যুষা পালরা। পাশাপাশি অনুগামীরা ভালোবাসা জানিয়েছেন। নিমেষে ভাইরাল হয় এই নাচের ভিডিও।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026