বিনোদন

Shruti Das: ঘর ঝাড়তে গিয়ে ছোটবেলার একটুকরো স্মৃতি খুঁজে পেলেন ‘দেশের মাটি’ খ্যাত নোয়া

বাংলা টেলিভিশনের অতি জনপ্রিয় নাম এখন শ্রুতি দাস। ধারাবাহিকের সংখ্যা ২। ত্রিনয়নী থেকে দেশের মাটি- দুই ধারাবাহিকে নিজের অভিনয় দিয়ে টেলি মহলে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। ত্রিনয়নীর নয়ন হোক দেশের মাটির নোয়া দুই চরিত্রে সাবলীল অভিনয় দিয়ে বাঙালি দর্শকের খুব প্রিয় পাত্রী হয়ে উঠেছেন শ্রুতি। তবে অভিনেত্রীর আরো একটি গুনের জন্য তিনি বেশ খ্যাত। স্পষ্টবক্তা শ্রুতি। কোনো কথা রাখ ঢাক করে বলেন। স্পষ্ট কথায় কোনো কষ্ট নেই।

দুই ধারাবাহিকে অভিনয় করে সকলের প্রিয় পাত্রী হয়ে উঠেছেন অভিনেত্রী। শ্রুতি অভিনয়ের পাশাপাশি নিজের প্রেমের জন্য বেশ চর্চায় থাকেন।শ্রুতি দাস এবং স্বর্ণেন্দু সমাদ্দার। এই অভিনেত্রী এবং পরিচালকের প্রেমের খবর ইন্ডাস্ট্রির প্রায় সকলেই জানেন। অনেকে এদের সম্পর্ক নিয়ে ট্রোল করলেও সেই সব ট্রোলারদের যোগ্য জবাব ও দিয়েছেন। তবে কবে বিয়ে করছেন, সে সম্পর্কে এখনও কোনও ইঙ্গিত দেননি এই জুটি। আপাতত দুজনের কাজে ফোকাস করেছেন।

অভিনয়ের জন্য কলকাতায় থাকলেও শ্রুতি বড় হয়েছেন বর্ধমানের কাটোয়াতে। সদ্য শেষ হয়েছে দেশের মাটি ধারাবাহিক। তাই এখন কিছুদিনের ছুটি। তাই এইফাঁকে কাটোয়ার বাড়িতে ফিরে গেলেন। আর সেখানে গিয়ে কিছুটা নস্টালজিক হয়ে পড়লেন অভিনেত্রী। আলমারি থেকে খুঁজে পেলেন ছোটবেলার কিছু স্মৃতি আর তাই ভাগ করে নিলেন নিজের ইন্সটাগ্রামের সকল অনুগামীদের সাথে।

কি পেলেন অভিনেত্রী? পেলেন ছোটবেলার জামাকাপড় । তার মধ্যে রয়েছে লাল ফ্রক, হনুমান টুপি থেকে সোয়েটার। আর মেয়ের সব জিনিস যত্ন করে রেখে দিয়েছিলেন অভিনেত্রীর মা। আর সেই সব ছবির কোলাজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লিখেছেন ” আজ ঘর ঝাড়তে গিয়ে মায়ের সযত্নে ছাব্বিশ বছর ধরে আগলে রাখা আমার ছোট্টছোট্ট জামাকাপড় শোয়েটার হনুমান টুপি দেখে চোখ টা ভিজে উঠল। সব আছে,ছবি জামা সব। শুধু ফেলে আসা মেয়েবেলায় আর ফেরা হবেনা।” সত্যিই অভিনেত্রীর মেয়েবেলাতে ফেরা না হলেও এই স্মৃতি দিয়ে অভিনেত্রীর নিজের মেয়েবেলাতে ফিরলেন। অনেকে অভিনেত্রীকে ভালোবাসা জানিয়েছেন। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026