রাজ্য

Mamata Banerjee: ১৬ নভেম্বর থেকে শুরু দুয়ারে রেশন প্রকল্প, বিধানসভায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হয়। আর এইদিন বিধানসভায় শপথ নিলেন উপনির্বাচনে বিজয়ী চার প্রার্থী। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে শপথবাক্য পাঠ করেন চার নতুন বিধায়ক। আর এই দিনেই বিধানসভায় সাধারণ মানুষের বহু প্রতিক্ষিত দুয়ারে রেশন প্রকল্পের সূচনার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

চার বিধায়কের শপথ পাঠের পরে প্রথম বক্তব্য পেশ করেন সংসদ বিষয়ক মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায় তাঁর বক্তব্যের শুরুতেই বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে বিধাসভার রীতি নিতি আবারো পুনরুদ্ধার করা গিয়েছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন যে সংসদীয় কার্যপ্রণালীকে ক্রমাগত ব্যাহত করছেন রাজ্যপাল।

এরপরেই বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়।  মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যের শুরুতেই চার নতুন বিধায়ককে কাজের শুরুতে অভিনন্দন জানান। এরপর বলেন যে শান্তিপূর্ণভাবে সব উৎসব উদযাপন হয়েছে রাজ্যে এবং বুধবার কোভিড বিধি মেনেই ছট পুজো পালনকরা হবে।  এরপরেই সবথেকে বড় ঘোষণাটি করেন তিনি।  এরপরেই তিনি বলেন ১৬ নভেম্বর থেকে শুরু হতে চলেছে বহু প্রতিক্ষিত দুয়ারে রেশন প্রকল্প।

রাজ্য সরকারের এই নতুনপ্রকল্পকে কেন্দ্র করে কম জলঘোলা হয়নি। এই নিয়ে বিতর্কের জল গড়িয়েছে এক্কেবারে আদালতের দুয়ারেও। ইতিমধ্যেই দুয়ারে রেশন-এর পাইলট প্রজেক্টের কাজ শুরু হয়ে গিয়েছে। দুর্গাপুজোর আগেই বিশেষ কিছু অঞ্চলে এই প্রকল্পের সূচনা করেন রাজ্য সরকার। এই প্রকল্পের বিভিন্ন সমস্যা সমাধান এবং কী ভাবে একে আরও উন্নত করা সম্ভব সেই বিষয়ে সমস্ত পরীক্ষা চালিয়েছিল প্রশাসন। চলতি মাসের শুরুতে মমতা বলেছিলেন, “তাঁরা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তার সবই চালু করেছি। ১৬ তারিখ থেকে দুয়ারে রেশন চালু হয়ে যাবে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কৃষকবন্ধু প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডারও চালু করেছি”।‌

এ দিন বিধানসভায় বক্তৃতা করার সময় আবারো এই নতুন প্রকল্পের বিষয়টিকে আরও এক বার নিশ্চিত করলেন মুখ্যমন্ত্রী। তিনি বললেন, “দুয়ারে সরকার প্রকল্প সর্বত্র প্রশংসিত হয়েছে। বিশ্বের সেরা প্রকল্প হবে এই প্রকল্প। ইতিমধ্যে তিন কোটি মানুষ এই ক্যাম্পে পৌঁছেছেন। ১৬ নভেম্বর থেকে ফের শুরু হবে দুয়ারে সরকার প্রকল্প। দুয়ারে রেশন প্রকল্পও শুরু হবে”। মুখ্যমন্ত্রী আরও জানান, দুয়ারে রেশন প্রকল্পে পাড়ায় পাড়ায় রেশন নিয়ে যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করা হয়েছে। সেই ওইগাড়িতে করেই রেশন পৌঁছোবে বিভিন্ন পাড়ায়। একটা জায়গা থেকেই রেশন নিতে পারবেন সকল পাড়ার সমস্ত মানুষ।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026