বিনোদন

Mithai: ‘মনের মানুষ’কে নিয়ে প্রিয় বান্ধবীর জন্মদিনে উপস্থিত মিঠাই’র ‘উচ্ছেবাবু’ আদৃত

বাংলা টেলিভিশনের এখন একটাই জনপ্রিয় এক নম্বর ধারাবাহিক হল মিঠাই। শুরুর কিছুদিনের মধ্যে বাংলার মানুষের মনে গেঁথে গিয়েছে মিঠাই আর উচ্ছে বাবু। এই এক নম্বর শোএর নায়ক হলেন মিঠাইয়ের উচ্ছেবাবু ওরফে আদৃত রায় । ‘মিঠাই’-এর সিড এখন বাংলার লক্ষ লক্ষ তরুণীর ক্রাশ বললেও কিছু কম নয়।

তবে এর মাঝে টেলি পাড়ায় গুঞ্জন শুরু হয়েছিল চলতি বছর নভেম্বরে বিয়ে পিঁড়িতে বসতে চলেছেন মিঠাইয়ের আদরের ‘উচ্ছেবাবু’ ওরফে আদৃত রায়। দর্শকদের প্রিয় উচ্ছেবাবুর বিয়ের খবর চাউর হতেই রীতিমতো হৈচৈ শুরু হয়ে গিয়েছে। বহু রমণীর মন ভেঙে দিয়েছেন অভিনেতা। তবে প্রশ্ন একটা ছিল কাকে জীবনসঙ্গী বানাতে চলেছেন অভিনেতা আদৃত? এই নিয়ে আদৃতের অনুরাগীদের কৌতুহলের শেষ নেই।

।কিন্তু এই বং ক্রাশ ধারাবাহিকে সিড যেমন নিজের ব্যক্তিগত জীবন নিয়ে এক্কেবারে মুখচোরা তেমন আদৃতও বাস্তবে তাই। অন্য নায়ক নায়িকাদের মতো সোশ্যাল মিডিয়া থেকেও দূরেই থাকতে বেশ ভালোবাসেন।  নিজের কাজ নিয়ে কথা বলেছেন গান গেয়েছেন কিন্তু প্রেম নিয়ে কখনওই তেমনভাবে কিছু বলেননি আদৃত। জানা গিয়েছে দীর্ঘ দশ বছর ধরে প্রেম সম্পর্কে আবদ্ধ আদৃত, এবার ১০ বছরের প্রেমকে পরিণতি দেওয়ার পালা। পাত্রীর নাম সুপ্রিয়া মন্ডল । অভিনেতার এই বিশেষ বান্ধবী থাকেন মুম্বাইতে। শোনা গেছে উচ্ছেবাবুর মনের মানুষ বিনোদন জগতের সঙ্গে যুক্ত। দুজনের পরিবারের সম্পর্ক দীর্ঘদিনের। শোনা যায় আদৃতের হবু শ্বশুরমশাই মুম্বইয়ের নামী আর্ট ডিরেক্টর। যদিও বান্ধবীর সঙ্গে কখনোই নিজের ছবি প্রকাশ্যে আনেননি আদৃত। তবে নভেম্বর মাসেই বিয়ে করবেন একথা এখনো কিছুই বলেননি আদৃত।

কোনোদিন আদৃতকে কোনোদিন সুপ্রিয়ার সাথে ছবি দেননি সোশ্যাল মিডিয়াতে। তবে এবার অভিনেত্রী অনামিকা চক্রবর্তীর সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে খোঁজ মিলল ‘উচ্ছবাবু’র রিয়েল মিঠাইয়ের। একফ্রেমে বন্দী হলেন আদৃত আর সুপ্রিয়ক। সম্প্রতি অভিনেত্রী অনামিকা চক্রবর্তী তাঁর জন্মদিন ছিল। সেই দিম একটি প্রাইভেট পার্টির ব্যবস্থা করেছিলেন অভিনেত্রী। সেখানে আমন্ত্রিত ছিলেন ইন্ডাস্ট্রির অনেক সহকর্মী এবং বন্ধুরা। সেই পার্টিতে হবু জীবনসঙ্গীকে বনিয়ে হাজির হয়েছিলেন আদৃত।

এদিনের একটি ছবি ইন্সটাগ্রামের দেওয়ালে শেয়ার করেন অভিনেত্রী অনামিকা চক্রবর্তী। সেখানে আদৃত, সুপ্রিয়া, অনামিকা ও উদয় প্রতাপ সিংকে একফ্রেমে দেখা গেছে। ছবি পোস্ট করে ক্যাপশনে অনামিকা লিখেছেন, ‘আমার আরও বড় পরিবার। ধন্যবাদ আমার জন্মদিনকে এত স্পেশ্যাল বানানোর জন্য’। অনামিকার ছবিতেই প্রকাশ পেয়েছে আদৃতের প্রেমিকার ছবি। এরপর অনুগামীরা ভালোবাসা জানিয়েছেন। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট। আদৃতের প্রেমিকাকে দেখে খুশিতে উচ্ছ্বসিত অনেকেই।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026