এক মাস আগে স্বামী পরিচালক রাজ কৌশলকে হারিয়েছেন বলিউড অভিনেত্রী মন্দিরা বেদী। হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজ চলে গেলেন না ফেরার দেশে। স্বামীর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছিলেন মন্দিরা ও তাঁর দুই সন্তান। কিন্ত পর মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে সমাজের প্রথা ভেঙ্গে রাজের শেষ কৃত্য সম্পন্ন করলেন মন্দিরা। এর জন্য নানান কুকথা শুনতে হয়েছে অভিনেত্রীকে তবু এসবে কান দেননি মন্দিরা।
রাজ নেই, সময় সময়ের মতো চলেছে। সময় সব দুঃখই ভুলিয়ে দেয়। মন্দিরা স্বামীকে এক মুহূর্তের জন্য ভোলেনি। তবে দুই সন্তানের জন্য নিজের জীবন স্বাভাবিক ছন্দে ফেরানোর চেষ্টায় অভিনেত্রীকে। স্বামী রাজের সাথে কাটানো ভালো খারাপ মুহূর্ত মনে রেখে ভালো থাকার চেষ্টা করছেন মন্দিরা। দুই সন্তান বীর এবং তারা’কে নিয়েই নিজের জীবন অতিবাহিত করছেন মন্দিরা।
দুই সন্তানের মা মন্দিরা। গতবছর একটি শিশু কন্যাকে দত্তক নিয়েছিলেন রাজ-মন্দিরা। মেয়েকে আদর করে নাম রাখেন তারা। তারা ছাড়াও রাজ-মন্দিরার আরও একটি পুত্র সন্তান রয়েছে। তার নাম বীর। দেখতে দেখতে একবছর হল মন্দিরার জীবনে তারা এসেছে। মেয়ে আসার বর্ষপূর্তিতে পুরোনো স্মৃতিচারণ করলেন অভিনেত্রী। নিজের সোশ্যাল হ্যান্ডেলে এই বিষয়ে একটি আবেগঘন পোস্ট করেছেন মন্দিরা।
আজ পাঁচে পা দিল ছোট্ট তারা। মেয়ের সাথে কাটানো বেশ কয়েকটি ছবি শেয়ার করে মেয়ের জন্মদিনে ভালবাসা জানালেন মন্দিরা বেদী। তারা, ভীরকে নিয়ে মন্দিরা শুধু মন্দুরা ছবি শেয়ার করলেননা। তাঁদের পাশে ভেসে ওঠে রাজ কৌশলের ছবি। মেয়ে তারার উদ্দেশ্যে মন্দিরা লিখেছেন, “আজ ২৮শে জুলাই ঠিক এক বছর আগে তুমি আমাদের জীবনে এসেছিলে। আমার আদরের মিষ্টি মিষ্টি তারা তুমি। আজ আমরা তোমার পাঁচ বছরের জন্মদিন উদযাপন করব। আমার সোনা মেয়ে, অনেক ভালোবাসা তোমাকে।” এরপর অনুরাগীরা ভালোবাসা জানিয়েছেন। রাজের মৃত্যুর পর সন্তানদের নিয়ে মন্দিরা যে ভাল থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তা ফের প্রমাণ করলেন অভিনেত্রী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…