বিনোদন

করোনার থাবা এবার যমুনা ঢাকি পরিবারেও, এবার তবে কার পালা?

মেয়েরা যে সব কিছুই পারে তারই গল্প হল ‘যমুনা ঢাকি’। মেয়েদের অসাধ্য কিছুই নেই, এমনকি ভারী ঢাক তুলে একাই তা বাজিয়ে যেকোনো অনুষ্ঠান মাত করে দিতে পারে, হ্যাঁ যমুনা ঢাকি গল্পটা অনেকটা এরকমই। এই গল্পে যমুনার শাশুরির চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায়। এই ধারাবাহিক এখন টানটান পর্বে চলছে, ঠিক এরই মাঝে করোনা তার থাবা বসিয়ে গল্পের এক চরিত্রকে আপাতত কয়ারেন্টাইনে পাঠিয়ে দিল। তিনি আর কেউ নন, যমুনার শাশুরি দেবযানী চট্টোপাধ্যায়।

যদিও করোনার কোনও উপসর্গ ছিল না তার শরীরে। গত কয়েকদিন ধরেই জ্বর আসায় নিজেই করোনা টেস্ট করান। রিপোর্ট পজিটিভ আসলে বাড়ির অন্যান্য সদস্যদেরও পরীক্ষা করানো হয়। এখনও পর্যন্ত পাওয়া খবরে, অভিনেত্রী ও তাঁর ছেলে করোনায় আক্রান্ত হয়েছেন কিন্তু তাঁর বাড়ির অন্যান্য সদস্যদের রিপোর্ট নেগেটিভ। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায়। সমস্ত রকম সতকর্তা মেনেই আইসোলেশনে রয়েছেন টেলি অভিনেত্রী ও তাঁর ছেলে।

ধারাবাহিকের শুটিং চলছে। ঠিক যেমনটা কৃষ্ণকলি সেটে নিখিলকে করতে হয়েছিল। আপাতত বাড়ি থেকেই শুটিং করে পাঠাবেন অভিনেত্রী। সেইভাবেই বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে। করোনায় আক্রান্ত হয়েও কাজ বন্ধ রাখতে চান না অভিনেত্রী। তাই বাড়ি থেকেই চলবে শুটিং। ১৪ দিনের পর্ব শেষ হলে আবার সেটে ফিরতে পারেন দেবযানী চট্টোপাধ্যায়।

সুতরাং আফসোসের কোন জায়াগ রাখবেন না, সন্ধ্যে বেলা যেমন আপনার ঘরে ঝড় ওঠে, ঠিক তেমন করেই আপনার সন্ধ্যার প্রতিটা ক্ষণ কাটবে। করোনা কোন ভাবেই আপনার বিনোদনকে নষ্ট হতে দেবে না।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026